• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঘিওর প্রেসক্লাবে চুরি: উদ্ধার কম্পিউটার, ফাঁসছে চোরচক্রের যোগসূত্র

মো. শামীম হোসাইন / ১১৯ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

মানিকগঞ্জের ঘিওর প্রেসক্লাবের তালা ভেঙে চুরির ঘটনায় ফেঁসে যেতে বসেছেন চোরের খালাত ভাই বাবু নামের এক যুবক । ২০২৬ সনের গত ১১ জানুয়ারি রবিবার সন্ধ্যার দিকে সিংজুরী ইউনিয়নের দেওভোগ এলাকার টিনসেট ডোয়া পাকা দক্ষিণ দূয়ারী ঘরের পশ্চিম পাশের বারান্দার রুম থেকে ঘিওর সরকারি কলেজে ইন্টারমিডিয়েট পড়ুয়া রেজা হোসেনের(২০) কাছ থেকে গত ২০২৪ সনের ৬ আগষ্ট তারিখ সন্ধ্যার পর ঘিওর প্রেসক্লাবের তালা ভেঙে চুরি যাওয়া ল্যাপটপ, টেলিভিশন, কম্পিউটার ও বড় স্ট্যান্ড ফ্যান ও অন্যান্য মালামাল সহ মোট প্রায় দেড় লাখ টাকা মূল্যের চুরি যাওয়া মালামালের মধ্যে শুধু একটি কম্পিউটার পিসি ও মনিটর উদ্ধার করেছে ঘিওর থানা পুলিশ । ঘিওর প্রেসক্লাবের ৭ সদস্যের সাংবাদিক টিম দীর্ঘ প্রায় পৌনে দুই বছর ধরে অভিযান চালিয়ে এ কম্পিউটার সেট উদ্ধার কাজে সক্ষম হয় ‌। পরে ঘিওর থানা পুলিশের এসআই শহিদুল ইসলাম ও তার সঙ্গীয় পুলিশ ফোর্স গিয়ে কম্পিউটার উদ্ধার করে থানায় নিয়ে আসে । চুরি যাওয়া কম্পিউটার যার কাছ থেকে উদ্ধার করা হয়েছে সেই কলেজ পড়ুয়া রেজা হোসেনের পিতা কৃষক মোহাম্মদ আলী এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তারা কম্পিউটার চর-বাইলজুরী গ্রামের মৃত নূরু কেরানীর ছেলে কথিত সাংবাদিক পরিচয়ধারী ও দুর্ধর্ষ চোর ও ধর্ষণ মামলার আসামি আল-মামুনের খালাত ভাই দেওভোগ তালতলা গ্রামের রহমান ডাক্তারের ছেলে বাবু নামের লোকের কাছ থেকে কিনেছে বলে তিনি স্বীকার করেছেন । উল্লেখ্য যে, কথিত সাংবাদিক পরিচয়ধারী সেই দুর্ধর্ষ ব্যক্তির বিরুদ্ধে একাধিকবার চুরি করার রেকর্ড রয়েছে বলে এলাকাবাসী জানায় । এর আগেও সে সিংজুরী বাজার থেকে মোবাইল চুরি করে গণপিটুনি খেয়ে দীর্ঘ দিন পলাতক ছিল । পুলিশের উদ্ধার করা ঘিওর প্রেসক্লাবের চুরি যাওয়া কম্পিউটার সেট ঘিওর থানা কোষাগারে জব্দ মূলে জব্দ রয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/