• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ইন্টারপোলের সহায়তায় আন্তর্জাতিক পাচার চক্রের কবল থেকে বাংলাদেশি যুবক উদ্ধার

আবু বকর সিদ্দিক স্বপন : / ১১৮ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন : আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের হাতে পাচার হওয়া এক বাংলাদেশি যুবককে ইন্টারপোলের সহায়তায় উদ্ধার করেছে ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। উদ্ধারকৃত যুবকের নাম জুয়েল মিয়া (২৫)। তিনি ঝিনাইদহ সদর উপজেলার কাঞ্চননগর গ্রামের মো. বাবুল বিশ্বাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক পাচারকারী চক্র ইউরোপে লোভনীয় চাকরির প্রলোভন দেখিয়ে স্থানীয় এজেন্টের মাধ্যমে জুয়েল মিয়ার কাছ থেকে ৭ লাখ টাকা নেয়। গত ৯ এপ্রিল ২০২৫ সালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে তাকে থাইল্যান্ড হয়ে কম্বোডিয়ায় পাচার করা হয়। সেখানে কম্বোডিয়া ও থাইল্যান্ড সীমান্তবর্তী ও’স্মাচ এলাকায় তাকে আটক রেখে বিনা পারিশ্রমিকে জোরপূর্বক অনৈতিক শ্রমে বাধ্য করা হয় এবং শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালানো হয়।

পরবর্তীতে সাম্প্রতিক সীমান্ত যুদ্ধের সুযোগে পালিয়ে রাজধানী নমপেনে আশ্রয় নেন ভিকটিম। বিষয়টি জানতে পেরে তার বোন মোছা. রুমা খাতুন আদালতে মানবপাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ অনুযায়ী মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে মামলার তদন্তভার পায় ঝিনাইদহ ডিবি।

পুলিশ সুপার মো. মাহফুজ আফজালের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে ডিবির একটি টিম বাংলাদেশ পুলিশের এনসিবি শাখার মাধ্যমে ইন্টারপোল ও কম্বোডিয়া পুলিশের সাথে সমন্বয় করে ভিকটিমের অবস্থান শনাক্ত করে। পরে গত ১৯ জানুয়ারি ২০২৬ সালে কম্বোডিয়া পুলিশ তাকে থাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে পাঠায়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডিবি পুলিশ তাকে উদ্ধার করে ঝিনাইদহ নিয়ে আসে।

আজ ২০ জানুয়ারি ২০২৬ তারিখে ভিকটিম জুয়েল মিয়া আদালতে জবানবন্দি প্রদান করেন। এ ঘটনায় জড়িত আন্তর্জাতিক পাচার চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/