• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

পিরোজপুরে চাঞ্চল্যকর হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

মো শামীম হোসাইন / ৪৭ Time View
Update : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

পিরোজপুরে আলোচিত এক হত্যা মামলায় ছয়জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুজিবুর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— স্বপন ওরফে সোহেল মোল্লা (২৮), কাদের মোল্লা (৩৫), আব্দুর রশীদ মোল্লা (৭০), ইরানী বেগম (২৫), সুফিয়া বেগম (৪৫) ও পুন্ন বেগম। অপর আসামি রোজিনা বেগমকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস প্রদান করেন আদালত।

এছাড়া মামলার অন্যান্য আসামিদের মধ্যে আব্দুর রব মোল্লা, মন্নাফ মোল্লা ও মুনসুর মোল্লা বিচারাধীন অবস্থায় মৃত্যুবরণ করায় তাদের বিরুদ্ধে মামলার কার্যক্রম বাতিল করা হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২২ অক্টোবর পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর এলাকায় জমিজমা ও সুপারি পাড়াকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে আবু আকন (৪২) নামের এক ব্যক্তির ওপর হামলা চালায় আসামিরা। সোহেল মোল্লাসহ ৮-৯ জন দেশীয় অস্ত্র নিয়ে আবু আকনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে।
গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত আবু আকনের স্বজন আব্দুল জব্বার বাদী হয়ে পিরোজপুর আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে সাক্ষ্যপ্রমাণ ও যুক্তিতর্কের ভিত্তিতে আদালত এ রায় প্রদান করেন।

পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আকন জানান, সেশন মামলা নম্বর ৭/২০২০-এর রায়ে আদালত ছয়জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন এবং একজন আসামিকে বেকসুর খালাস দেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষ বলেছে, এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ দমনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/