• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

সুন্দরবনে ৩ হরিণ শিকারি আটক, ৬০০ ফুট ফাঁদ ও ট্রলার জব্দ

রাজিব হোসেন, শরণখোলা (বাগেরহাট) / ১২৫ Time View
Update : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

​সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য এলাকা থেকে তিন হরিণ শিকারিকে আটক করেছে বনরক্ষীরা। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টার দিকে নিয়মিত টহল চলাকালীন কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের সুকপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় শিকারিদের ব্যবহৃত একটি ট্রলার, ৬০০ ফুট হরিণ ধরার মালা ফাঁদ, ককশিট ও ছুরিসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
​আটককৃতরা হলেন— বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কোড়ালিয়া গ্রামের অলিউল ইসলাম গাজী (৪৩), ইমরান গাজী (১৮) ও কামাল গাজী (৪১)।
​কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মোহাম্মদ মিজানুর রহমান জানান, রাতে বনরক্ষীদের একটি দল সুকপাড়া এলাকায় টহল দিচ্ছিল। এ সময় একটি সন্দেহভাজন ট্রলারকে থামার সংকেত দিলে সেটি বনের কিনারে ভিড়িয়ে চারজন শিকারি গহীন বনে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বনরক্ষীরা ধাওয়া করে তিনজনকে আটক করতে সক্ষম হলেও একজন পালিয়ে যায়। পরে ট্রলারে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ফাঁদ ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
​শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতরা পেশাদার হরিণ শিকারি হিসেবে পরিচিত। তারা দীর্ঘদিন ধরে সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে বন্যপ্রাণী নিধন করে আসছিল। মঙ্গলবার রাতেও তারা বড় ধরনের শিকারের প্রস্তুতি নিয়ে বনে ঢুকেছিল।
​তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে তাদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/