• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতারক আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড

আবু বক্কর সিদ্দিক স্বপন / ১০৮ Time View
Update : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন :ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় একসঙ্গে মোট চারজন ব্যক্তি সেখানে উপস্থিত হন। তাদের মধ্যে ঝিনাইদহের লিটু, নাটোর জেলার বুলবুল (পিতা: নজরুল ইসলাম) ও মতিয়ার (পিতা: আব্দুর রশিদ) থাকলেও মুচলেকা নিয়ে সাধারণ ক্ষমা করে তাদের ছেড়ে দেওয়া হয়।
তবে অপর ব্যক্তি নিজাম উদ্দিন কিং (পিতা: মৃত খাইরুজ্জামান)–কে আটক করা হয়। তিনি স্থায়ীভাবে চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার বাসিন্দা হলেও বর্তমানে ঢাকার ধানমন্ডি ৮ নম্বর এলাকায় বসবাস করেন বলে জানা গেছে।

জানা যায়, কালিগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের ফরাসপুর গ্রামের বাসিন্দা মমিনুর রহমানের জমি অধিগ্রহণ সংক্রান্ত বিষয়ে দালালি করার উদ্দেশ্যে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন। এ সময় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ এর সঙ্গে আলাপ আলোচনার একপর্যায়ে তার কথাবার্তায় সন্দেহ সৃষ্টি হলে জিজ্ঞাসাবাদের সময় অসংলগ্ন ও ভুল তথ্য প্রদান করেন। এতে তার প্রতারণার বিষয়টি স্পষ্ট হলে তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়।

পরবর্তীতে দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী দালালির অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে তাকে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

ঝিনাইদহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মোবাইল কোর্ট পরিচালনা করে এ মামলার রায় প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/