• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহে গভীর রাতে অসহায়দের পাশে জেলা প্রশাসক

আজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি- / ১৩৮ Time View
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

তীব্র শীতের মধ্যে অসহায় ও ছিন্নমূল মানুষের কষ্ট লাঘবে ঝিনাইদহে গভীর রাতে শহরের বিভিন্ন এলাকা ঘুরে শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ। একই সঙ্গে পরিচ্ছন্ন নগর ব্যবস্থা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ স্থানে আধুনিক ডাস্টবিনও বিতরণ করা হয়।

সোমবার (১২ জানুয়ারি) রাত ৯টার পর জেলা শহরের বিভিন্ন মন্দির, হাসপাতাল, মাদ্রাসা ও জনবহুল এলাকায় এই কার্যক্রম পরিচালনা করা হয়। জেলা প্রশাসক নিজ হাতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় অন্তত ১৫টি স্থানে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাশ, সিনিয়র সহকারী ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত, সহকারী কমিশনার এসএম সাদমান উল আলম, তানভীর ইসলাম সাগর, রিমা ইসলাম এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনেআরা।

এছাড়া জেলা তথ্য কর্মকর্তা মো. আব্দুর রউফ, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখনসহ প্রশাসন ও সাংবাদিকদের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

রাতের কর্মসূচি মদনমোহন মন্দির থেকে শুরু হয়ে কেসি কলেজ, মা ও শিশু হাসপাতাল, আল কোরআন একাডেমী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, আরাপপুর বাসস্ট্যান্ড, সুইপার কলোনি ও নতুন হাটখোলা বাজারসহ বিভিন্ন এলাকায় পরিচালিত হয়। পাশাপাশি কেসি কলেজ, মা ও শিশু হাসপাতাল ও ২৫০ শয্যা সদর হাসপাতালসহ ১৭টি স্থানে ৩০টি আধুনিক ডাস্টবিন বিতরণ করা হয়।

জেলা প্রশাসক বলেন, “তীব্র শীতে যেন অসহায় মানুষ কষ্ট না পায়, সে লক্ষ্যেই আমরা রাতের বেলা সরেজমিনে এই উদ্যোগ নিয়েছি। জেলা প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/