• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

হরিণাকুণ্ডে মোবাইল কোর্টে অভিযান, মোটরসাইকেল জব্দ ও ১,২০০ টাকা জরিমানা

আজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি- / ৯২ Time View
Update : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় অবৈধ মোটরসাইকেল চলাচল রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ১২ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেল সাড়ে ৪টায় উপজেলার জোড়াদহ ইউনিয়নের জটারখালি বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী অবৈধভাবে চলাচলকারী তিনটি মোটরসাইকেল জব্দ করা হয় এবং মামলা দায়েরসহ আরও দুইজন মোটরসাইকেল আরোহীর কাছ থেকে মোট ১ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব সৈয়দ জাদী মাহবুবা মঞ্জুর মৌনা, সহকারী কমিশনার (ভূমি), হরিণাকুণ্ডু, ঝিনাইদহ। অভিযানে সার্বিক সহযোগিতা করেন জনাব বিপুল এসআই, বাংলাদেশ পুলিশ, হরিণাকুণ্ডু থানা।

এ সময় মোটরসাইকেল আরোহীদের সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারার বিষয়ে অবহিত করা হয়। আইনে বলা হয়েছে, দুর্ঘটনায় দৈহিক জখম বা সম্পত্তির ক্ষতি হলে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড অথবা এক হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহন চালালে সর্বোচ্চ দুইশ টাকা জরিমানা হতে পারে। মোটরযান বিধিমালার সঙ্গে অসঙ্গতি রেখে যানবাহন বিক্রয় বা পরিবর্তন করলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। রেজিস্ট্রেশন, ফিটনেস সার্টিফিকেট কিংবা পারমিট ছাড়া মোটরযান ব্যবহার করলে তিন মাসের কারাদণ্ড অথবা দুই হাজার টাকা জরিমানা এবং পুনরায় একই অপরাধে ছয় মাসের কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানার কথা উল্লেখ রয়েছে। অনুমোদিত ওজনের চেয়ে বেশি ভারী যানবাহন চালালে প্রথমবার এক হাজার টাকা জরিমানা এবং পুনরায় একই অপরাধে ছয় মাসের কারাদণ্ড অথবা দুই হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। এছাড়া বীমাবিহীন মোটরযান চালালে সর্বোচ্চ দুই হাজার টাকা জরিমানা এবং অনুমতিবিহীনভাবে যানবাহন চালালে তিন মাস পর্যন্ত কারাদণ্ড অথবা দুই হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।

এছাড়াও নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের লক্ষ্যে বাজার এলাকায় টাঙানো অবৈধ পোস্টার ও ব্যানার অপসারণ করা হয় এবং সংশ্লিষ্টদের নিজ উদ্যোগে এসব সরিয়ে নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো হয়।

প্রশাসনের পক্ষ থেকে সবাইকে সড়ক পরিবহন আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলা হয়, আইন মানলেই সড়কে দুর্ঘটনা কমবে এবং নিজের পাশাপাশি অন্যের নিরাপত্তাও নিশ্চিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/