• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে বিএনপি প্রার্থীর আপিল

মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) / ১৩৭ Time View
Update : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের এনসিপি মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে আপিল করেছে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী। বিএনপির পক্ষ থেকে দাখিল করা আবেদনে বলা হয়েছে, হাসনাত আব্দুল্লাহ মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় একাধিক স্থানে পরস্পরবিরোধী তথ্য দিয়েছেন। এতে তাঁর ব্যক্তিগত ও পারিবারিক সম্পদের বিবরণে বড় ধরনের গরমিল রয়েছে বলে উল্লেখ করা হয়। আবেদনে আরও বলা হয়েছে, প্রার্থীর স্ত্রীর আয়কর রিটার্ন জমা দেওয়ার কোনো প্রমাণ নেই, যা নির্বাচন আচরণবিধি ও আইন অনুযায়ী বাধ্যতামূলক। পাশাপাশি নির্বাচনী ব্যয়ের সম্ভাব্য উৎস নিয়েও অস্পষ্টতা রয়েছে, যা স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রশ্নবিদ্ধ করে। বিএনপি প্রার্থী দাবি করেন, এসব অনিয়ম ও তথ্য গোপনের কারণে হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন আইনসম্মত নয়। তাই বিষয়টি পুনরায় যাচাই করে তাঁর মনোনয়ন বাতিল করার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানানো হয়েছে।
এ বিষয়ে নির্বাচন কমিশন প্রয়োজনীয় তদন্ত শেষে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/