• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

মাধবপুরে মানবিক টিমের উদ্যোগে নতুন ঘর পেলেন অসহায় আব্দুল লতিফ

মোঃ নজরুল ইসলাম খান / ১৪২ Time View
Update : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ৯নং নোয়াপাড়া ইউনিয়নের ব্যাঙ্গাডোবা গ্রামের অসহায় আব্দুল লতিফ মানবিক টিমের সহযোগিতায় একটি নতুন ঘর পেয়েছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ঘরটি আব্দুল লতিফের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মোস্তফা সোহেল, রুবেল মিয়া, এবং মানবিক টিমের সদস্য সাঈদ বোরহান উদ্দিন, জাহাঙ্গীর আলম, সৈয়দ মাহাদি হাসান, হৃদয় আহমেদ, মোঃ মামুন মিয়া, মোহাম্মদ মান্নান মিয়া, আব্দুল করিম ও মোঃ বরজু মিয়া ও সুজন মির্জা প্রমুখ।
উল্লেখ্য, প্রায় তিন মাস আগে আব্দুল লতিফের অসহায় অবস্থার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এরই ধারাবাহিকতায় মানবিক টিমের উদ্যোগে তার জন্য এই নতুন ঘর নির্মাণ করা হয়েছে।
দীর্ঘদিন ধরে আব্দুল লতিফ তার স্ত্রী ও তিন সন্তান নিয়ে একটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ঘরে বসবাস করেছিলেন। নতুন ঘর পেয়ে তিনি ও তার পরিবার স্বস্তি ও আনন্দ প্রকাশ করেন এবং মানবিক টিমসহ সকল সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
স্থানীয়দের মতে, মানবিক টিমের এ ধরনের উদ্যোগ সমাজের অসহায় ও দুস্থ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/