• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

শরণখোলায় খালে পড়ে শিশুর অকাল মৃত্যু, এলাকায় শোকের ছায়া

রাজিব হোসেন, শরণখোলা (বাগেরহাট): / ১১২ Time View
Update : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

​বাগেরহাটের শরণখোলায় বাড়ির পাশের খালে পড়ে মো. লাবিব নামে ৬ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর কদমতলা গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
​নিহত লাবিব জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের শরণখোলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম রবির একমাত্র ছেলে। তার এই অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
​পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১টার দিকে হঠাৎ নিখোঁজ হয় শিশু লাবিব। স্বজনরা অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুর আড়াইটার দিকে বাড়ির সামনের খালে শিশুটির দেহ ভাসতে দেখেন। দ্রুত উদ্ধার করে তাকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. তাসনুভা আলম তাকে মৃত ঘোষণা করেন।
​হাসপাতালের চিকিৎসক জানান, শিশুটিকে হাসপাতালে আনার অনেক আগেই তার মৃত্যু হয়েছে। দীর্ঘক্ষণ পানির নিচে থাকায় তার শরীর নিথর হয়ে গিয়েছিল।
​একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ পিতা রবিউল ইসলাম রবি কান্নায় ভেঙে পড়ে বলেন, “আমার সব স্বপ্ন নিভে গেল। ও যে কখন সবার অলক্ষ্যে খালের দিকে গেছে কেউ বুঝতে পারেনি। দেড় ঘণ্টা পর যখন পেলাম, ততক্ষণে আমার বাবা আর নেই।”
​এদিকে, শিশুর এই মর্মান্তিক মৃত্যুতে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/