• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

সুন্দরবনে ফাঁদে আটক বাঘ উদ্ধার: চিকিৎসার জন্য নেওয়া হয়েছে খুলনায়

​রাজিব হোসেন, শরণখোলা (বাগেরহাট): / ৮৯ Time View
Update : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জে হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকে পড়া একটি রয়েল বেঙ্গল টাইগারকে সফলভাবে উদ্ধার করেছে বন বিভাগ। আজ রোববার (৪ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ‘ট্রানকুইলাইজার গান’ ব্যবহার করে বাঘটিকে অচেতন করার পর ফাঁদ থেকে মুক্ত করা হয়। জানা গেছে, বাঘটি বেশ দুর্বল হয়ে পড়ায় তাকে তাৎক্ষণিকভাবে স্যালাইন দেওয়া হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য খুলনায় বন বিভাগের বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেসকিউ সেন্টারে পাঠানো হয়েছে।
​এর আগে শনিবার দুপুরে মোংলার বৈদ্যমারী ও জয়মনি বাজারের মধ্যবর্তী শরকির খাল দিয়ে প্রায় আধা কিলোমিটার ভেতরে বাঘটি আটকে থাকার খবর পায় বন বিভাগ। খবর পেয়ে বন কর্মীরা দ্রুত এলাকাটি কর্ডন করে নিরাপত্তা নিশ্চিত করেন। আজ সকালে ঢাকা থেকে আসা ভেটেরিনারি সার্জনসহ একটি বিশেষজ্ঞ দল এবং খুলনার বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তাদের উপস্থিতিতে উদ্ধার অভিযান শুরু হয়। সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী ও এসিএফ দীপন চন্দ্র দাসের তত্ত্বাবধানে এই সফল অভিযান পরিচালিত হয়। উদ্ধার শেষে উৎসুক জনতার ভিড় এড়াতে দ্রুত খাঁচায় করে বাঘটিকে খুলনার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। করমজল ইকোট্যুরিজম কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, রেসকিউ সেন্টারে চিকিৎসা ও পর্যবেক্ষণ শেষে বাঘটির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/