• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

গৌরীপুর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

মোঃ কামরুল হাসান লিটন: / ১৩৩ Time View
Update : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবে ৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (০১ জানুয়ারি ২০২৬) বিকাল ৪টায় গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত বার্ষিক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন।
সভায় প্রথমে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক শেখ বিপ্লব। এরপর উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হন মোঃ রইস উদ্দিন (প্রতিনিধি, দৈনিক যুগান্তর)। সদস্য সচিব নির্বাচিত হন মোঃ আনোয়ার হোসেন শাহী (প্রতিনিধি, অবজারভার)। কমিটির অন্য দুই সদস্য হলেন মোঃ হুমায়ুন কবির (প্রতিনিধি, জনবানী) এবং আলী হায়দার রবিন (স্বজন)।
নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের ঘোষণা দেয়। পাশাপাশি সংগঠনের সার্বিক উন্নয়ন ও কার্যক্রম গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করেন আহ্বায়ক কমিটির সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/