• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া ইফা এর নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ প্রকল্পের শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ

মোঃ নজরুল ইসলাম খান / ১৯০ Time View
Update : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৮ম পর্যায় প্রকল্পের শিক্ষার্থীদের মধ্যে ২০২৬ সনের নতুন বই বিতরণ করা হয়েছে।১ জানুয়ারি রোজ বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে ইসলামিক ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় মডেল মসজিদে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা নতুন বই পেয়ে খুবই আনন্দিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম, উপ-পরিচালক ইসলামিক ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ রবিউল আউয়াল সাহেব, ফিল্ড অফিসার ইসলামিক ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়। আর উপস্থিত ছিলেন, মাওলানা আবু সালেহ হানাফী, মাস্টার ট্রেইনার ইসলামিক ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া। আরো উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ফিল্ড সুপারভাইজার মাওঃ মোঃ মুতিউর রহমান ফারুকী প্রমুখ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মডেল কেয়ারটেকার, সাধারণ কেয়ারটেকার, বিভিন্ন কেন্দ্রের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, এবং ইসলামিক ফাউন্ডেশন এর কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/