• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঠাকুরগাঁও-১আসনে মনোনয়ন পত্র জমা দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সিরাজুল ইসলাম নিজস্ব প্রতিবেদক : / ৮৮ Time View
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও–১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইশরাত ফারজানার কাছে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন দাখিল শেষে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, দেশের জনগণ দীর্ঘদিন ধরে তাদের ভোটাধিকার পুনরুদ্ধারের অপেক্ষায় রয়েছে। সেই প্রত্যাশা পূরণে আসন্ন ক্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’-এ ভোট দিয়ে তাঁকে সমর্থন জানানোর আহ্বান জানান তিনি।
তিনি আরও জানান, নির্বাচিত হলে এলাকার সামগ্রিক উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন, সামাজিক পরিবেশ সুদৃঢ় করা, স্থানীয় অর্থনীতিকে গতিশীল করা এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে তিনি কাজ করতে চান
মনোনয়ন জমা দেওয়ার আগে মির্জা ফখরুল জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক দোয়া মাহফিলে অংশ নেন।
নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, এবারের নির্বাচন দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, একটি উদার ও অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে নারী-পুরুষ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত হবে এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করতে পারবে।
এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/