• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

শরণখোলায় টেকসই বেড়িবাঁধের দাবিতে শত শত মানুষ; জোয়ারের পানিতে ভাসছে পাঁচশ পরিবার

​রাজিব হোসেন, শরণখোলা (বাগেরহাট): / ১৭৫ Time View
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

বাগেরহাটের শরণখোলায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে ফুঁসে উঠেছে উপকূলীয় জনপদ। রবিবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার সাউথখালী ইউনিয়নের খুড়িয়াখালী রিংবাঁধ এলাকায় কয়েকশ’ গ্রামবাসী একত্রিত হয়ে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেন। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উদয়ন বাংলাদেশ’-এর সহযোগিতায় ‘খুড়িয়াখালী গ্রামবাসী’ এই কর্মসূচির আয়োজন করে।
​মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, শরণখোলা বাজার সংলগ্ন খুড়িয়াখালী ও তেরাবেকা এলাকার প্রায় তিন কিলোমিটার অংশে কোনো টেকসই বেড়িবাঁধ নেই। ফলে প্রতি বছর অমাবস্যা ও পূর্ণিমার জোয়ারের পানিতে তলিয়ে যায় শত শত ঘরবাড়ি ও ফসলি জমি। বিশেষ করে জোয়ারের সময় গৃহপালিত পশু নিয়ে চরম বিপাকে পড়েন নদী তীরবর্তী মানুষ, বন্ধ হয়ে যায় রান্নাবান্না। সিডর ও আইলার মতো বড় দুর্যোগের ক্ষত বয়ে বেড়ানো এই জনপদ এখন সামান্য জোয়ারেই অরক্ষিত হয়ে পড়ে।
​বক্তারা আরও জানান, দীর্ঘ কয়েক বছর ধরে কেবল আশ্বাসই মিলেছে, কাজের কাজ কিছুই হয়নি। দ্রুততম সময়ের মধ্যে এই তিন কিলোমিটার এলাকায় স্থায়ী ও শক্তিশালী বাঁধ নির্মাণের জন্য তারা সরকারের কাছে জোর দাবি জানান। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
​খুড়িয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল মালেক রেজা, বিএনপি নেতা ফরিদ খান, সমাজসেবক হিরু খান, জাফর খান, পল্লী চিকিৎসক শহিদুল ইসলাম ও ওমর ফারুক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/