• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

১০ হাজার টাকার বিনিময়ে নির্বাচন অফিসে আগুন

নাজিম উদ্দিন রানা লক্ষ্মীপুর: / ৮৬ Time View
Update : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

লক্ষ্মীপুরে ১০ হাজার টাকার বিনিময়ে জেলা নির্বাচন অফিসে আগুন দেয় মো. রুবেল (৪১) নামের এক যুবক। এ ঘটনায় তাকে আটক করে পুলিশ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মো. আবু তারেক।

অভিযুক্ত রুবেল লক্ষ্মীপুর পৌরসভা (১০নং ওয়ার্ড) মজুপুর গ্রামের ব্যাপারী বাড়ীর মৃত আব্দুল হাসের ছেলে ও সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ হাকিমের বড় ভাই।

পুলিশ সুপার জানান, প্রয়াত সাবেক সংসদ সদস্য শাহাজাহান কামাল এমপি,পিএস শিমুল চক্রবর্তীর নির্দেশে ১০ হাজার টাকার বিনিময়ে অভিযুক্ত রুবেল নির্বাচন অফিসে আগুন দেয়। আগুন দেওয়ার পূর্বে ২ হাজার টাকা দেওয়া হয়। আগুন দেওয়ার পরবর্তী সময় চুক্তির ৮হাজার টাকা পরিশোধ করে শিমুল চক্রবর্তী। এছাড়া তার ছোট ভাই আব্দুল আজিজ হাকিম ছাত্রলীগ করার কারণে তার বিদ্যুৎ অফিস থেকে চাকরি চলে যায়। দীর্ঘদিন বেকারত্ব থাকার কারণে আসামি রুবেল লোভে পড়ে আগুন দেয় জেলা নির্বাচন অফিসে। গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তার বাড়ী থেকে গ্রেপ্তার করে। শুক্রবার আদালতে নেওয়া হলে রুবেল আগুন দেওয়ার বিষয়টি স্বীকার করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

প্রসঙ্গত: ১২ তারিখ দিবাগত রাতে লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে আগুন দেয় মুখোশ পরা এক যুবক। অফিসের সিসিটিভি ফুটেজ পুলিশ সংগ্রহ করে অনুসন্ধানে নামে। এরপর পুলিশ একপর্যায়ে অভিযুক্ত রুবেলকে শনাক্ত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/