• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

শহিদদের স্মরণে নড়াইলে বৈষম্যবিরোধীর কিরাত প্রতিযোগিতা

মো তুহিন মোল্লা, নড়াইল প্রতিনিধি : / ১৩৪ Time View
Update : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের শহিদদের আত্মার মাগফিরাত কামনায় নড়াইল জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকালে শহরের পুরাতন টার্মিনাল সংলগ্ন স্কুল অব সাইন্স চত্বরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। প্রতিযোগিতায় বয়সভেদে দুই গ্রুপে অর্ধশতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন৷ এছাড়াও অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ, জুলাই অভ্যুত্থানের তাৎপর্য ও যুবসমাজের নৈতিক মানোন্নয়নের গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তরুণ কবি, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক মোঃ মিনহাজুল ইসলাম, সঞ্চালনায় ছিলেন সংগঠনের সদস্য সচিব আমিরুল ইসলাম রানা ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাফায়াত উল্লাহ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইমাম হোসেন সেলিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার মুখ্য সংগঠক মোঃ তুহিন মোল্লা, নড়াইল জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি বি এম মুস্তাফিজুর রহমান সুমন, তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য এস এম মিরাজুল কামাল প্রত্যয়।

অনুষ্ঠান উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা সাইফুল আবদার, নড়াইল জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের মোল্যা, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আল-আমিন মণ্ডল, যুগ্ম সদস্য সচিব আকাশ শেখ, শাহারুল আলম, সংগঠক হাফেজ শাকিল উদ্দিন, সদর উপজেলা শাখার সাবেক সভাপতি রাশেদুল ইসলাম, সংগঠনটির নেতা তন্ময় রেজা, নয়ন প্রমুখ।

অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলার আহ্বায়ক মো. মিনহাজুল ইসলাম বলেন, “নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে কুরআনের শিক্ষার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে আলোকিত করতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। শহিদদের স্মরণে অনেকেই অনর্থক অর্থব্যয় করে অগ্নি কিংবা মোমবাতি প্রজ্জ্বলন করে৷ এতে করে শহিদদের কোনো লাভ হয়না। আমরা শহিদদের আত্মার মাগফিরাত কামনায় কিরাত প্রতিযোগিতা করেছি। এতে শহিদদের কিছু উপকার হবে।”

কিরাত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের নির্বাচিত করা হয়। শনিবার আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের ক্রেস্ট ও অন্যান্য পুরস্কার তুলে ধরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হবে সংগঠনটির সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/