• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

গৌরীপুরে ভবঘুরে, ছিন্নমূল ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করেন স্বজনরা

মোঃ কামরুল হাসান লিটন / ৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর/২৫) রেলওয়ে জংশনে ভবঘুরে, ছিন্নমূল ও প্রতিবন্ধীদের মাঝে শীতের কম্বল বিতরণ করেন স্বজনরা। উদ্বোধনী দিনে রাস্তায়, রেলওয়ে জংশনে ঘুরে ১শ ১৮জনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ঐকতান ব্যবসায়ী সংগঠনের সাধারণ সম্পাদক তৌহিদুল আমিন তুহিন বলেন, আজকে সর্বোচ্চ শীত অনুভব হচ্ছে। দরিদ্র, ছিন্নমূল ও অসহায় মানুষ যেনো শীতে কষ্ট না করে সেজন্য স্বজন সমাবেশের ন্যায় সকল মানবিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনকে এগিয়ে আসতে হবে। একটি পাঠক সংগঠন স্বজন সমাবেশ মানবিক কার্যক্রমে দৃষ্টান্ত স্থাপন করেছে গৌরীপুরে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কবি সেলিম আল রাজ। বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন, ক্লাব ৯৭ গৌরীপুরের সহসভাপতি আবু জাফর মোহাম্মদ সাদেক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গৌরীপুর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুরহনা, সাংবাদিক শামীম আনোয়ার, স্বজন তাসাদদুল করিম, আফিদ্রি হাসান নিরব প্রমুখ।
উপজেলা স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ বলেন, প্রতিবছরের ন্যায় আমরা সামর্থ্যবান প্রত্যেক স্বজন কমপক্ষে দু’টি করে কম্বল শীর্তাত দরিদ্র মানুষের মাঝে বিতরণ করবো। তাহলে বিগত বছরের ন্যায় দেড় হাজার স্বজন ৩হাজার কম্বল বিতরণ করা সম্ভব হবে এবারও। তিনি আরও বলেন, যারা বিতরণ করতে না পারবেন, তাদের কম্বল স্বজন সমাবেশ কার্যালয়ে জমা দেয়ার আহ্বান জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/