• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

হবিগঞ্জের মাধবপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল পথচারীর

মোঃ নজরুল ইসলাম খান / ১৬০ Time View
Update : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাতনামা একটি যানবাহনের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। সোমবার (২২ ডিসেম্বর) ভোরে মাধবপুর উপজেলার ব্যাঙ্গাডুবা গেট এলাকায় এই ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাতনামা একটি যানবাহনের ধাক্কায় আনুমানিক ৪০ বছর বয়সী এক পথচারী ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর ঘাতক যানবাহনটি দ্রুত নিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। পরিচয় শনাক্তে পিবিআইয়ের সহায়তায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই করা হলেও কোনো তথ্য পাওয়া যায়নি। তবে পরবর্তীতে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে সে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ষাঁড়েরগঞ্জ গ্রামের মোঃ ওয়াহিদ মিয়ার পুত্র মোঃ অলি মিয়া (৪০)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/