• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

বিশ্ব শান্তি রক্ষায় দক্ষিণ সুদানের উদ্দেশ্যে নৌবাহিনীর সদস্যদের ঢাকা ত্যাগ

মোঃ আরিফুজ্জামান (সাগর) / ১৬৬ Time View
Update : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস মিশন ইন সাউথ সুদান (UNMISS)-এ দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ নৌবাহিনীর ৭১ সদস্যের একটি কন্টিনজেন্ট আজ সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে।

এই কন্টিনজেন্টটি বাংলাদেশ ফোর্স মেরিন ইউনিট–১১-এর অংশ হিসেবে দক্ষিণ সুদানে নিয়োজিত হবে এবং সেখানে বর্তমানে দায়িত্ব পালনরত বাংলাদেশ ফোর্স মেরিন ইউনিট–১০-এর প্রতিস্থাপক হিসেবে কাজ করবে। এর আগে গত ৯ ডিসেম্বর ২০২৫ প্রথম গ্রুপে ৯৯ জন নৌসদস্য একই মিশনে যোগ দেন।

জাতিসংঘের নির্দেশনা অনুযায়ী বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট দক্ষিণ সুদানে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। মিশনের আওতায় তারা প্রত্যন্ত এলাকায় নিত্যপ্রয়োজনীয় জ্বালানি, খাদ্যসামগ্রী, ওষুধ ও মানবিক সহায়তা বহনকারী বার্জসমূহের নিরাপদ চলাচল নিশ্চিত করছে। পাশাপাশি নৌপথে জলদস্যুতা পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ, অগ্নিনির্বাপণ কার্যক্রমে স্থানীয় জনগণকে সহায়তা প্রদান করছে।

এছাড়াও বার্জে কর্মরত বেসামরিক নাবিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্ঘটনাকবলিত জাহাজে উদ্ধার তৎপরতা, আহত সামরিক ও বেসামরিক ব্যক্তিদের উদ্ধার ও জরুরি চিকিৎসাসেবা এবং ডুবুরি সহায়তা প্রদানেও নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দুর্গম এলাকায় মিশনে নিয়োজিত সেনা ও বেসামরিক সদস্যদের জন্য প্রয়োজনীয় রসদ পরিবহণেও তারা নিয়মিত কাজ করছে।

উল্লেখ্য, গত তিন দশকেরও বেশি সময় ধরে বিশ্বের বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা আন্তরিকতা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। দক্ষিণ সুদানের পাশাপাশি লেবাননের ভূমধ্যসাগরে উপমহাদেশের একমাত্র মেরিটাইম টাস্কফোর্সের সদস্য হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা সংগ্রাম বর্তমানে নিয়োজিত রয়েছে।

এ পর্যন্ত নীল নদের প্রায় ১ হাজার ৩১১ কিলোমিটার দীর্ঘ নৌপথ অতিক্রম করে ৭১টি লজিস্টিক অপারেশন (অপারেশন লাইফ লাইন) সফলভাবে সম্পন্ন করা হয়েছে। শান্তিরক্ষায় নৌবাহিনীর এই গর্বিত অংশগ্রহণ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ও সুনাম বহুলাংশে বৃদ্ধি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/