• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসন থেকে মনোনয়ন পত্র সংগ্রহ

মহিউদ্দিন মহি খন্দকার / ১৭২ Time View
Update : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

রোববার (২১ ডিসেম্বর) বিকেলে চেয়ারপারসনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপির একটি প্রতিনিধি দল।

এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান নয়ন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী, জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট শাহজালাল ভূঁইয়া সবুজ, ছাগলনাইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাফর হোসেন, ফুলগাজী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা শাহীন, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মনির আহাম্মদ সম্রাটসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বিএনপি চেয়ারপারসনের পক্ষে আমরা মনোনয়নপত্র সংগ্রহ করেছি। বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। ফেনী-১ আসনের জনগণ তার নেতৃত্বে আবারও কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

এদিকে, গত ২৩ নভেম্বর থেকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শারীরিক নানা অসুস্থতা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফেনী-১ আসন থেকে এর আগে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/