• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

হরিপুরে খাবার খেয়ে ১১ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি

সিরাজুল ইসলাম নিজস্ব প্রতিবেদক : / ৯১ Time View
Update : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সকালে খাবার খাওয়ার পর একই পরিবারের ১১ জন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

২১ ডিসেম্বর ( রবিবার) সকালে উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের রহমতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অসুস্থরা হলেন— রহমতপুর গ্রামের বিমল চন্দ্রের স্ত্রী ললিতা রানী (৩৪), প্রদীপ চন্দ্রের স্ত্রী নিলমা রানী (৪৫), জেলে বিমল চন্দ্র, মৃত হাবিল চন্দ্রের ছেলে পদেন চন্দ্র (৭৫), মৃত প্রফুল্ল চন্দ্রের স্ত্রী বিষকা রানী (৫০), পদেন চন্দ্রের স্ত্রী ভোকা রানী (৭০), পদেন চন্দ্রের ছেলে কমলা কান্ত, বিমল চন্দ্রের ছেলে শপ্ত (৫), মেয়ে জয়িতা (১০), জয়া (৮) এবং হেবলা চন্দ্রের ছেলে উজ্জ্বল চন্দ্র (২৭)।

জানা যায়–রোববার সকালে পরিবারের সদস্যরা একসঙ্গে রান্না করা গরম ভাত ও তরকারি খান। খাবার খাওয়ার প্রায় এক ঘণ্টা পর একে একে সবাই অসুস্থ হয়ে পড়েন। তারা তীব্র দুর্বলতা অনুভব করেন এবং অনেকেই অচেতন হয়ে ঘুমিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা জানতে পারলে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য মতে– প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাদ্যে কোনো চেতনা নাশক বা বিষাক্ত উপাদান থাকতে পারে। বর্তমানে অসুস্থ সবাই চিকিৎসাধীন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/