• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

শ্রীপুরে পূর্বশত্রুতার জেরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, স্বর্ণালংকার লুটের অভিযোগ

গাজীপুর জেলা প্রতিনিধি / ৯৩ Time View
Update : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পূর্বশত্রুতার জেরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক নারীর শ্লীলতাহানি ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করা হয়েছে। আহতদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী মো. ফিরোজ মিয়া (২২) অভিযোগ করে জানান, অভিযুক্তরা এলাকায় উশৃঙ্খল ও দাঙ্গাবাজ হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গত ২০ ডিসেম্বর ২০২৫ বিকেল সাড়ে ৫টার দিকে অভিযুক্ত কামাল উদ্দিন একটি গৃহপালিত ছাগল ও প্রায় ২০টি কবুতর মেরে ফেলে প্রায় ১২ হাজার টাকার ক্ষতি করে।

পরবর্তীতে একই দিন রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বিষয়টি জানতে অভিযুক্তদের বাড়ির সামনে গেলে নাঈম, কামাল উদ্দিন, আক্তার, লাইলী, তারজু বেগম ও সুমাইয়াসহ অজ্ঞাত আরও ৪/৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ করা হয়। এ সময় ধারালো দা, শাবল, লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়।

অভিযোগে আরও বলা হয়, মো. ফিরোজ মিয়াকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করলে কপালের বাম পাশে গুরুতর জখম হয়। তাকে শ্বাসরোধের চেষ্টাও করা হয়। তাকে বাঁচাতে এগিয়ে এলে তার পিতা রফিকুল ইসলাম (৫০) ও মাতা ফিরোজা বেগম (৪৫)কেও কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। একপর্যায়ে ফিরোজা বেগমের চুলের মুঠি ধরে টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করা হয় এবং তার গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের চেইন (মূল্য আনুমানিক ১ লাখ টাকা) ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

স্থানীয়দের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে আহতদের সিএনজিযোগে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা সেলাই ও প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করেন।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ নাসির আহমদ বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইন আনুক ব্যবস্থা গ্রহণ করা হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/