• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

মহেশপুরে পুলিশের বড় মাদকবিরোধী অভিযান: ১২০০ ইয়াবা, ৮ লাখ টাকা ও ৩ মোটরসাইকেল জব্দ, আটক ৩

আজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি— / ১৫৭ Time View
Update : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় মাদক বিক্রির নগদ অর্থ এবং মাদক পরিবহনে ব্যবহৃত তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়। শনিবার সকালে উপজেলার যুগিহুদা গ্রামে এই অভিযান পরিচালনা করে মহেশপুর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, যুগিহুদা গ্রামের দেলোয়ার হোসেনের বাড়িতে দীর্ঘদিন ধরে ইয়াবা মজুদ ও কেনাবেচা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক দেলোয়ার হোসেন কৌশলে পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে তার স্ত্রী লাইলি বেগম, ছেলে লিমন হাসান এবং পার্শ্ববর্তী জলিলপুর গ্রামের বাসিন্দা মেহেদি হাসান জিসানকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পাশাপাশি মাদক বিক্রির নগদ ৮ লাখ ৪ হাজার ৮৭০ টাকা এবং ইয়াবা পরিবহনে ব্যবহৃত তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য কয়েক লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

মহেশপুর থানা পুলিশ আরও জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে ইয়াবা সংগ্রহ করে স্থানীয়ভাবে সরবরাহ করছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সঙ্গে তাদের সক্রিয় সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে উদ্ধারকৃত ইয়াবা, নগদ অর্থ ও মোটরসাইকেল ট্রেজারিতে জমা দেওয়ার আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে। পলাতক দেলোয়ার হোসেনকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/