• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

কারণ দর্শা‌নোর পর ফেসবুকে পোস্ট দিয়ে যুবশ‌ক্তির না‌হি‌দের পদত্যাগ

মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) / ১৪৮ Time View
Update : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়ার ঘোষণা দিয়েছেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির ‘সংগঠক’ নাজমুল হাসান নাহিদ। শুক্রবার (১৯ নভেম্বর) রাত ১২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এনসিপি ছাড়ার ঘোষণা দেন তিনি। নাজমুল হাসান নাহিদ কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুরের বাসিন্দা। 

ফেসবুক পোস্টে তিনি লেখেন, সম্মানের জায়গা যেখানে নাই সেখানে অন্তত পলিটিক্স করতে আমি নাহিদ আগ্রহী না। অপর আরেকটি পোস্টে তিনি লেখেছেন, এই মুহুর্ত থেকে এনসিপির সকল রাজনৈতিক কার্যক্রম থেকে স্বেচ্ছায় নিজেকে সম্পূর্ণভাবে সরিয়ে নিচ্ছি।

এর আগে কুমিল্লার দেবিদ্বার উপজেলা জাতীয় যুবশক্তির কমিটি গঠনের ক্ষেত্রে ‘চরম সমন্বয়হীনতার’ অভিযোগে এনে ওই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয় জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় কমিটি। শুক্রবার রাত ১১ টার দিকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান জাতীয় যুবশক্তির  যুগ্ম সদস্যসচিব (দপ্তর) আসাদুর রহমান। 

কারণ দর্শানোর ওই নোটিশে বলা হয়েছে, সংগঠনের দায়িত্বপালনকালে আপনার বিরুদ্ধে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার জাতীয় যুবশক্তির কমিটি গঠন নিয়ে ‘’চরম সমন্বয়হীনতার অভিযোগ উঠেছে। এ অপেশাদার ও অসাংগঠনিক কর্মকাণ্ডের ফলে দলের অভ্যন্তরে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে এবং দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। যা দলীয় শৃঙ্খলা পরিপন্থি বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। নোটিশে আরো বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আপনার দলীয়পদ থেকে কেন আপনাকে অব্যহতি প্রদান করা হবে না তার যথাযথ  ব্যাখ্যা আগামী ২৪ ঘন্টার মধ্যে দলের আহবায়ক মো.তরিকুল ইসলাম  ও সদস্য সচিব ডা. জাহেদুল ইসলামের কাছে লিখিতভাবে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

এ বিষয়ে জানতে জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদের ব্যক্তিগত ফোন নম্বারে কল করলে তিনি ফোন রিসিভ করেননি। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/