• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

বিএনপি ও জামায়াতের নেতারাও আমার জন্য ঢাল হয়ে দাঁড়াবে : হাসনাত আবদুল্লাহ

মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) / ১৫৮ Time View
Update : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ও দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমাদেরকে অনেকে হুমকি-ধমকি দিচ্ছে, মেরে ফেলার ভয় দেখাচ্ছে। কিন্তু আমাকে বাঁচানোর জন্য দেবিদ্বারের মা-বোনেরাই যথেষ্ট। দেবিদ্বারের নারীরাই আমাকে প্রথমে সেভ করবে। এরপর আমার আশপাশের মানুষজন। এমনকি বিএনপি ও জামায়াতের নেতারাও আমার জন্য ঢাল হয়ে দাঁড়াবে।

বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ও জাফরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে ভারতীয় আধিপত্যবাদবিরোধী গণসংযোগ ও প্রচারণা শেষে সন্ধ্যা ৭টার দিকে বারুর গ্রামে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেবিদ্বারে যারা ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের শক্তি, তারা প্রত্যেকেই আমার পাশে দাঁড়াবে। নেতাদের নাম প্রকাশ করছি না, তবে জনগণই আমাদের আসল শক্তি।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, আমরা প্রতিযোগিতা করব, প্রতিহিংসার রাজনীতি করব না। ভালো কাজের প্রতিযোগিতা হবে। আপনারা যার যার ভোট তাকে দেবেন। মারামারি করবেন না। যারা মারামারি করে, তারা সেই মারামারির মাধ্যমেই নিজেদের রাজনীতি তুলে ধরে।

হুমকি প্রসঙ্গে তিনি বলেন, অন্যান্য রাজনৈতিক দলের নেতারা ফোন দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে। মনে রাখবেন যারা ভয় দেখায়, তাদের গদি চলে যাচ্ছে। মানুষ তখনই ভয় দেখায়, যখন সে নিজেই ভয় পায়। ভয় দিয়ে ভালোবাসা জয় করা যায় না, বুলেট দিয়ে ভালোবাসা কেনা যায় না।

চাঁদাবাজদের উদ্দেশে তিনি বলেন, যারা আমাদের বিরোধিতা করছে, তারা বুঝতে পেরেছে আমরা টেন্ডারবাজি, চাঁদাবাজি ও মামলাবাজির রাজনীতি বন্ধ করে দেব। এ কারণেই তারা আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়নে নির্বাচন করবেন হাসনাত আবদুল্লাহ। আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু না হলেও তিনি গত কয়েকদিন ধরে দেবিদ্বারের বিভিন্ন গ্রামে আধিপত্যবাদবিরোধী পথসভা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

এ সময় আরও বক্তব্য রাখেন এনসিপির দেবিদ্বার উপজেলা সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম, মাওলানা রায়হান সিদ্দিক, শামীম আহমেদ, সাজেদুল রাফসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/