• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ঝিনাইদহে শরীফ ওসমান হাদীর গায়েবানা জানাজা, বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি— / ১৭৯ Time View
Update : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

ঝিনাইদহে জুমার নামাজের পর শরীফ ওসমান হাদীর গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে শহরের পায়রা চত্বরে এ জানাজার নামাজ আদায় করা হয়। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

জানাজা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে গিয়ে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জনের মালিকানাধীন একটি মার্কেটের বন্ড কাপড়ের দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়।

ভাঙচুরের পর দোকানটিতে অগ্নিসংযোগ করা হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে বিক্ষোভ চলাকালে সাবেক মেয়র নাসের শাহরিয়ার জাহেদী মহুল এর একটি ইটভাটার ম্যানেজার সজীবকে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে বিক্ষুব্ধরা তাকে পুলিশের কাছে সোপর্দ করে।

ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/