• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ওসমান হাদি দেশে ফিরলেন কফিনবন্দি হয়ে

মোঃ রেজাউল করিম / ২৫৮ Time View
Update : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হবে মরদেহ, জানাজা ও দাফনের সিদ্ধান্ত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে পৌঁছেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে তার মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিটে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।

বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, হাদির মরদেহ ৮ নম্বর হ্যাঙ্গার গেট দিয়ে বের করা হবে। কফিন বহনের জন্য আগে থেকেই সেখানে একটি বিশেষ গাড়ি প্রস্তুত রাখা হয়। মরদেহ দেশে পৌঁছানোর আগেই বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ, বিজিবি, এপিবিএন ও আনসার সদস্য মোতায়েন করা হয়।

বিমানবন্দর থেকে হাদির মরদেহ সরাসরি রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শুক্রবার রাত পর্যন্ত সেখানেই কফিন রাখা হবে।

পুলিশের তেজগাঁও বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান,
“হাদির মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রাখার সিদ্ধান্তের পর থেকেই আমরা নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছি, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়।”

এদিকে, ইনকিলাব মঞ্চ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে জানায়, পরিবারের দাবির ভিত্তিতে প্রয়াত ওসমান হাদিকে কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি শনিবার মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়।

ফেসবুক পোস্টে আরও উল্লেখ করা হয়, শুক্রবার বিমানবন্দর থেকে হাদির কফিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করা হয়েছে। সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, কফিন শনিবার সেখানে নেওয়া হবে।

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যু ঘিরে দেশজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তার মৃত্যুর সঠিক তদন্ত এবং দোষীদের বিচারের দাবিতে ইতোমধ্যে বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/