• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণ পেরিয়ে হাদি: সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিবিড় চিকিৎসায় উন্নতি

মোঃ রেজাউল করিম / ১২১ Time View
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

সিঙ্গাপুর থেকে ওসমান হাদিকে ঘিরে স্বস্তির ও আশার বার্তা এলো। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিঙ্গাপুরে অবস্থানরত তার বড় ভাই ওমর ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে নিশ্চিত করেন, ওসমান হাদির শ্বাস-প্রশ্বাস ও হৃদস্পন্দন বর্তমানে স্বাভাবিক পর্যায়ে ফিরে এসেছে। সংকটময় মুহূর্ত পেরিয়ে তার হৃদপিণ্ড আগের তুলনায় আরও সক্রিয়ভাবে কাজ করছে। সর্বশেষ তথ্যে জানা গেছে, নিবিড় চিকিৎসায় সাড়া দিয়ে হাদির শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

সিঙ্গাপুরে নেওয়ার সময়ই শুরু হয় জটিলতা। হঠাৎ করে ওসমান হাদির শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট অস্বাভাবিকভাবে বেড়ে গেলে তার অবস্থা দ্রুত অবনতির দিকে যায়। পরিস্থিতির গুরুত্ব বুঝে বিমানবন্দর থেকেই তাকে জরুরি ভিত্তিতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। মুহূর্ত দেরি না করে চিকিৎসকরা স্যালাইনের মাধ্যমে প্রয়োজনীয় শক্তিশালী ওষুধ প্রয়োগ করেন এবং টানা দুই ঘণ্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন।

চিকিৎসকদের দক্ষতা ও দ্রুত পদক্ষেপে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন দেখা দেয়। ওসমান হাদি চিকিৎসায় সাড়া দিতে শুরু করেন, তার শ্বাস-প্রশ্বাস ও হৃদস্পন্দন স্বাভাবিক হয়ে আসে এবং হৃদপিণ্ড আগের চেয়ে অধিক কার্যকরভাবে কাজ করতে থাকে। চিকিৎসকরা একে তার সুস্থতার পথে বড় অগ্রগতি হিসেবে দেখছেন।

স্বাস্থ্যের এই উন্নতির পরও ঝুঁকি এড়াতে কোনো ছাড় দেওয়া হয়নি। ওসমান হাদির অবস্থা স্থিতিশীল হওয়ার সঙ্গে সঙ্গেই তার জন্য অতি প্রয়োজনীয় সব ধরনের স্বাস্থ্য পরীক্ষা সোমবার দিবাগত রাতেই একের পর এক সম্পন্ন করা হয়। বাংলাদেশ সময় রাত দুইটা পর্যন্ত চলে এসব পরীক্ষা। বর্তমানে তাকে হাসপাতালের একটি বিশেষায়িত আইসিইউতে রেখে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত চিকিৎসকরা তার ওপর কঠোর নজরদারি বজায় রাখবেন।

ওসমান হাদির সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ ইতোমধ্যেই একটি বিশেষায়িত মেডিকেল টিম গঠন করেছে। মঙ্গলবার দুপুরে এই টিম তার সব পরীক্ষার রিপোর্ট বিশ্লেষণ করে পরবর্তী চিকিৎসার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

এর আগে সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ওসমান হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সংকট কাটিয়ে আশার আলো ফেরায় তার পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের মাঝে স্বস্তি ফিরেছে। ওসমান হাদির দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য সবাই দোয়া কামনা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/