• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ঝিনাইদহের চার আসনে নির্বাচন: প্রার্থী ও প্রতিদ্বন্দ্বিতার চিত্র

আজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি— / ১৫৫ Time View
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬ সামনে রেখে ঝিনাইদহ জেলার চারটি সংসদীয় আসনে রাজনৈতিক তৎপরতা দিন দিন বাড়ছে। বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রার্থীরা নিজ নিজ এলাকায় গণসংযোগ, সভা ও মতবিনিময়ের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। অভিজ্ঞ রাজনীতিকের পাশাপাশি নতুন ও আলোচিত মুখের উপস্থিতিতে এবারের নির্বাচন স্থানীয়ভাবে বাড়তি আগ্রহ সৃষ্টি করেছে।

ঝিনাইদহ-১ (শৈলকুপা)
শৈলকুপা আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে দুই হেভিওয়েট নেতার নাম আলোচনায় রয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী থাকা সাবেক অ্যাটর্নি জেনারেল ও বিএনপি নেতা মোঃ আসাদুজ্জামান এবং খুলনা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।অন্যদিকে জামায়াতে ইসলামী থেকে শৈলকুপা উপজেলা আমীর এ. এস. এম. মতিউর রহমান প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এবি পার্টির প্রার্থীরাও নিজ নিজ অবস্থান তুলে ধরছেন।

ঝিনাইদহ-২ (ঝিনাইদহ সদর ও হরিনাকুন্ডু)
জেলার অন্যতম গুরুত্বপূর্ণ এই আসনে একাধিক প্রার্থী সক্রিয় রয়েছেন। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম. এ. মজিদ দলীয় কর্মসূচি ও জনসভায় ব্যস্ত সময় পার করছেন। একই সঙ্গে সাবেক বিএনপি হুইপ ও সাবেক সংসদ সদস্য মশিউর রহমানের পুত্র, জেলা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. ইব্রাহিম রহমান বাবুর নামও আলোচনায় রয়েছে।জামায়াতে ইসলামী থেকে জেলা আমীর অধ্যাপক আলী আজম মোঃ আবু বক্কার প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। এছাড়া গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান এবং বাংলাদেশ ইসলামী আন্দোলনের ডা. এইচ. এম. মমতাজুল করিম নির্বাচনী কর্মকাণ্ড চালাচ্ছেন।

ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর ও মহেশপুর)
এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম মাস্টারের ছেলে মেহেদী হাসান রনি। মনোনয়ন ঘোষণার আগে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, কণ্ঠশিল্পী মনির খান, ইঞ্জিনিয়ার মমিনুর রহমান ও কেন্দ্রীয় বিএনপি নেতা আমিরুজ্জামান খান শিমুলসহ একাধিক প্রার্থী মাঠে সক্রিয় ছিলেন।জামায়াতে ইসলামী থেকে কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক মতিয়ার রহমান প্রার্থী হিসেবে রয়েছেন। পাশাপাশি অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরাও ভোটের সমীকরণে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

ঝিনাইদহ-৪ (কালিগঞ্জ)
কালিগঞ্জ আসনে বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। এছাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ এবং জেলা বিএনপির উপদেষ্টা মুর্শিদা জামান বেল্টুর নামও আলোচনায় রয়েছে।গণঅধিকার পরিষদ থেকে ঝিনাইদহ জেলা সভাপতি অধ্যক্ষ সাখাওয়াত হোসেন এবং জামায়াতে ইসলামী থেকে মাওলানা আবু তালেব প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।

সার্বিক চিত্র
চারটি আসনেই রাজনৈতিক দলগুলোর সাংগঠনিক শক্তি, ব্যক্তিগত জনপ্রিয়তা ও স্থানীয় ইস্যুকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বিতা ক্রমেই স্পষ্ট হচ্ছে। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে, ঝিনাইদহের রাজনৈতিক মাঠে উত্তাপ আরও বাড়বে—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/