• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

শরণখোলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

​রাজিব হোসেন, বাগেরহাট। ​ / ১৭০ Time View
Update : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

​
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাগেরহাটের শরণখোলা উপজেলা প্রশাসন যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালন করেছে। এদিন, উপজেলা প্রশাসনের আয়োজনে রায়েন্দা বাজার কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন বীর মুক্তিযোদ্ধাদের কবরে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন ও বিশেষ দোয়া করা হয়।
​উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জাহিদ হাসান এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে নেতৃত্ব দেন। ইউএনওর সাথে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ, শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক, এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
​এছাড়াও, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শরণখোলা উপজেলা ইউনিট কমান্ডারের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ জোমাদ্দার ও বীর মুক্তিযোদ্ধা খাদেমুল ইসলামের নেতৃত্বে অন্যান্য বীর মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা জ্ঞাপনকারী অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে ছিল শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং গ্রাম পুলিশ।
​পুষ্পমাল্য অর্পণ শেষে, এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শহীদ বুদ্ধিজীবী, বীরজ মুক্তিযোদ্ধা এবং সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/