• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ফান্দাউক দরবার শরীফের কেন্দ্রীয় ইছালে সাওয়াব মাহফিল সফল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার: / ২৩৮ Time View
Update : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন নাসিরনগর উপজেলার আধ্যাতিক মাখরাজ ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের ২ দিন ব্যাপী কেন্দ্রীয় বার্ষিক ইছালে সাওয়াব মাহফিল সফল ও স্বার্থক করার লক্ষ্যে ফান্দাউক মদিনাতুল উলুম আলীম মাদ্রাসার প্রাঙ্গণে দরবার শরীফের গদ্দিনশীন পীর ও বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের আমীর আলহাজ্ব মাওলানা মুফতি শাহসুফী সৈয়দ ছালেহ আহমাদ মামুন আল- হোসাইনীর সভাপতিত্বে এবং দরবার শরীফের মুখপাত্র ও বাংলাদেশ আঞ্জুমান খাদিমুল ইসলামের নায়েবে আমীর পীরজাদা আলহাজ্ব মাওলানা মুফতি শাহসুফী সৈয়দ মঈনুদ্দিন আহমাদ আল- হোসাইনীর উপস্থাপনায় এক মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় ও পরামর্শ সভায় পীরজাদা শাহসুফী আলহাজ্ব মাওলানা মুফতি শাহসুফী সৈয়দ আবু বকর ছিদ্দিক আল- হোসাইনী, পীরজাদা আলহাজ্ব মাওলানা শাহসুফী সৈয়দ বাকের মোস্তফা আল- হোসাইনী, বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃত্ব বিশিষ্ট ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সাংবাদিক, আলেম- উলামা, মুরিদান সহ দরবার শরীফের হাজারো ভক্তবৃন্দরা উক্ত সভায় অংশ গ্রহণ করেন।পরামর্শ মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন, পীরজাদা শাহসুফী সৈয়দ আবুবকর ছিদ্দিক আল- হোসাইনী, দরবার শরীফের খাদেম আলহাজ্ব মাওলানা ইব্রাহিম ছিদ্দিকী, মাওলানা মুফতি নাজিম উদ্দীন মাছুমী, আলহাজ্ব হাফেজ আব্দুর রহমান, প্রিন্সিপাল মাওঃ আবু বকর ভূইয়া, সৈয়দ শামীম, হাফেজ রায়হান আহমেদ, মাওলানা কামাল উদ্দীন আনসারী, মাওলানা মুফতি সিরাজুল ইসলাম জালালী, মাওলানা হুমায়ুন কবির, দৈনিক ইনকিলাব মাধবপুর( হবিগঞ্জ) সংবাদদাতা ও দরবার শরীফের খাদেম কে এম শামছুল হক আল-মামুন, মোঃ মাসুক মেম্বার, মোঃ শাহেদ মিয়া,কারী আবুল কালাম, মোঃ ফজল করিম, মোঃ ইকবাল আহমেদ, হাজী আছকির মিয়া, মোঃ লিয়াকত আলী, হাফেজ ফয়েজ মোল্লা, সাবেক সুপার মাওঃ আনোয়ার হোসেন মির্জা প্রমুখ নেতৃবৃন্দ।

উক্ত সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারী ২০২৬ সালে অনুষ্ঠিব্য কেন্দ্রীয় বার্ষিক ইছালে সাওয়াব মাহফিলে আগত লাখো লাখো মুসল্লীদের সেবা, যত্ন ও সুযোগ সুবিধার লক্ষে দরবার শরীফের পক্ষ থেকে শত শত সেচ্ছা সেবক ও গংঠনের বিশাল কর্মী বাহিনী প্রস্তুত রাখা হয়েছে। আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারী ২০২৬ ইংরেজী। রোজঃ শুক্র ও শনিবার কেন্দ্রীয় বার্ষিক ইছালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে। পীর ছাহেব কেন্দ্রীয় ইছালে ছাওয়াব মাহফিলকে সফল ও স্বার্থক করার জন্য সকল মুরিদান, ভক্তবৃন্দ সহ সর্বস্তরের মানুষের সাহায্য ও সহযোগিতা করার জন্য আহবান জানান। সভা শেষে দরবার শরীফের কেন্দ্রীয় বার্ষিক ইছালে সাওয়াব মাহফিলের সফলতা কামনা, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, মুসলিম বিশ্বের শান্তি ঐক্য এবং মুর্দা মুসলমানের রূহের মাগফিরাত কামনা করে সর্বশক্তিমান আল্লাহর নিকট মোনাজাত করেন পীর ছাহেব হুজুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/