• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

শতাব্দীর সেরা সন্তান মজলুম জননেতা মওলানা ভাসানীর ১৪৫তম জন্মদিন আজ

মো: রেজাউল করিম / ১৭৬ Time View
Update : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

আজ ১২ ডিসেম্বর। মেহনতি মানুষের অধিকার আন্দোলনের পথিকৃৎ, আপোষহীন মহাবিদ্রোহী, মুকুটবিহীন সম্রাট মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৪৫তম জন্মদিন। দেশজুড়ে নানা আয়োজনে পালন করা হচ্ছে দিনটি।
শতাব্দীর সেরা সন্তান হিসেবে পরিচিত মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী (১৮৮০—১৯৭৬) ছিলেন বাংলার মেহনতি মানুষের প্রেরণার উৎস, শোষণ-বঞ্চনার বিরুদ্ধে জনগণের অদম্য কণ্ঠস্বর। আজ তাঁর ১৪৫তম জন্মদিন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান এবং স্মরণসভা আয়োজন করেছে। মওলানা ভাসানী ছিলেন কেবল এক রাজনৈতিক নেতা নন; তিনি ছিলেন মানবতার অগ্নিশিখা, সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামের সাহসী সেনানী, কৃষক-শ্রমিকের অভিভাবক ও নিপীড়িত মানুষের নির্ভরতার শেষ ঠিকানা। তাঁর একক নেতৃত্বে বাঙালি জাতির গণচেতনায় এনেছিল নতুন জাগরণ। তার অসাম্প্রদায়িক, মানবিক ও সমতাভিত্তিক রাজনীতি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ইতিহাসে অনন্য দৃষ্টান্ত হয়ে আছে। নেতৃত্বের মাধুর্য, ব্যক্তিগত সততা, ক্ষমতার প্রতি অনাগ্রহ এবং সাধারণ মানুষের প্রতি গভীর ভালোবাসার জন্য তিনি ‘মুকুটবিহীন সম্রাট’ হিসেবে পরিচিত ছিলেন।
তার “কান্দে কান্দে খাইসি ভাত, আর কাঁদাইয়া ছাড়ুমু নাত”–এর মতো সংলাপ ছিল বঞ্চিত মানুষের হৃদয়ের ভাষা।

আজ তাঁর জন্মদিনে বক্তারা বলেছেন, “মওলানা ভাসানী ছিলেন গণমানুষের নেতা—ক্ষমতার নয়, সত্যের। তাঁর আদর্শ আজও সমান প্রাসঙ্গিক।”
শ্রদ্ধাঞ্জলির অংশ:
মুকুটবিহীন সম্রাট ওগো,
শতাব্দীর সেরা সন্তান—
সালাম তোমায়,
তোমায় হাজারো সালাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/