• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

বিরলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক বিক্রেতাসহ মাদকসেবীর দন্ড

মুসলিম হক, বিরল (দিনাজপুর) / ৩৩৯ Time View
Update : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী ষাড়াশী অভিযানে মাদক বিক্রেতা দম্পত্তিসহ ০৮ জনকে দন্ডাদেশ প্রদান করা হয়েছে। তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অঅর্থদণ্ডাদেশ প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিনব্যাপি চলমান অভিযানে গ্রেফতারকৃত ০৮ জনের মধ্যে ০৩ জন মাদক বিক্রেতা এবং বাকি ০৫ জন মাদকসেবী রয়েছে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইশতিয়াক আহমেদ।
গ্রেফতারকৃত উপজেলার ০৫নং বিরল ইউনিয়নের মাধববাটী গ্রামের মৃত খাজিম উদ্দীনের ছেলে রবিউল ইসলাম (৩৭)কে মাদক সেবনের অপরাধে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০/- টাকা জরিমানা, একই ইউনিয়নের করলা গ্রামের সাইদুর রহমানের ছেলে নিশাত (৩৫)কে মাদক সেবনের অপরাধে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০/- টাকা জরিমানা, ছোট তিলাইন গ্রামের মৃত সৈয়দ আলী’র ছেলে শাহিন আলম (৩০) কে মাদক বিক্রির অপরাধে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০/- টাকা জরিমানা। উপজেলার ০৪নং শহরগ্রাম ইউনিয়নের ওকড়া গ্রামের মৃত দলিল উদ্দীনের ছেলে আবুল কালাম আজাদ (৩২)কে মাদক সেবনের অপরাধে ০৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০/- টাকা জরিমানা, একই ইউনিয়নের চকবালা গ্রামের আমিনুল ইসলামের ছেলে রানা (১৯)কে মাদক সেবনের অপরাধে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০/- টাকা জরিমানা করা হয়েছে।
বিরল পৌর-শহরের শাহাপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে হাফিজুর রহমান হাবিব (২৯)’কে মাদক সেবনের অপরাধে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০/- টাকা জরিমানা, পৌর-শহরের ভাড়া বাড়িতে রাতে অভিযান চালিয়ে মাদক বিক্রির অপরাধে এক দম্পত্তিকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালত। মাদক বিক্রেতা স্বামী পৌর-শহরের জয়নালপাড়া এলাকার আব্দুল খালেক এর ছেলে হাফিজুর রহমান (৪০)কে ০১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০/- টাকা জরিমানা ও হাফিজুর রহমানের স্ত্রী মানছুরা বেগম (৩০) কে মাদক বিক্রির অপরাধে ০৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০/- টাকা জরিমানা আদায় করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/