• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

তানোরে গভীর নলকূপের পাইপ থেকে দুই বছরের শিশু সাজিদ জীবিত উদ্ধার—উচ্ছ্বাসে ফেটে পড়ল এলাকাবাসী

মো: রেজাউল করিম / ১৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

রাজশাহীর তানোরে পরিত্যক্ত একটি গভীর নলকূপের সরু পাইপে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে অবশেষে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। প্রায় দীর্ঘ ৩০ ঘণ্টার টানা উদ্ধার অভিযানের পর বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৮টা ৫০ মিনিটে শিশুটিকে তুলে আনতে সক্ষম হয় উদ্ধারকারী দল।

গত বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে বাড়ির আঙিনায় খেলতে খেলতেই চোখের পলকে গভীর নলকূপের ওই সরু গর্তে পড়ে যায় সাজিদ। পরিবারের কান্না, এলাকার মানুষের উৎকণ্ঠা—সবকিছু ছাপিয়ে শুরু হয় ফায়ার সার্ভিসের চ্যালেঞ্জিং উদ্ধার অভিযান। আধুনিক যন্ত্রপাতি, ড্রিলিং মেশিন, পাইপ ক্যামেরা ব্যবহার করে ঘণ্টার পর ঘণ্টা অক্লান্ত পরিশ্রম চালায় উদ্ধারকারী দল।

শেষ পর্যন্ত সবাইকে আবেগাপ্লুত করে জীবিত অবস্থায় উদ্ধার হয় ছোট্ট সাজিদ। তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে চিকিৎসার জন্য।

শিশু সাজিদকে জীবিত উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই স্বস্তির ঢেউ বয়ে যায় পুরো এলাকায়। চোখের জল আনন্দের হাসিতে পরিণত হয় পরিবারের সদস্যদের। উদ্ধার অভিযানে অংশ নেওয়া ফায়ার সার্ভিসের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন সবাই।

ঘটনাটি আবারও দেখিয়ে দিল—সচেতনতার অভাব এবং অব্যবহৃত নলকূপের গর্ত খোলা রেখে দেওয়ার মতো অবহেলা কত বড় বিপদের কারণ হতে পারে। তবে সময়মতো উদ্ধারকর্মীদের উপস্থিতি ও নিবেদিত প্রচেষ্টায় রক্ষা পেল একটি অনাগত ভবিষ্যৎ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/