• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

খুলনায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন: সাউথ এশিয়ান ক্রাইম ওয়াচ সোসাইটি জোরদার করছে মানবাধিকারের সচেতনতা

ভ্রাম্যমাণ প্রতিনিধি / ৭৪ Time View
Update : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস ২০২৫ উপলক্ষে সাউথ এশিয়ান ক্রাইম ওয়াচ সোসাইটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১টায় খুলনার কে.সি.সি সুপার মার্কেট (হয়তলা) সংস্থাটির নির্বাহী কার্যালয়ে এ অনুষ্ঠান হয়। দিবসটির গুরুত্ব, বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি এবং স্থানীয় পর্যায়ে মানবাধিকার রক্ষায় করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্থাটির মহাসচিব হাওঃ শাহজামাল (রাজ)। তিনি বলেন, “মানবাধিকার মানে শুধু অধিকার ভোগ নয়—মানুষের মর্যাদা, নিরাপত্তা এবং সমান সুযোগ নিশ্চিত করা। আমাদের সমাজে এখনো নানা রকম বৈষম্য, নিপীড়ন ও অনিয়ম দেখা যায়। এই অবস্থার পরিবর্তন আনতে তরুণদের এগিয়ে আসতে হবে এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।”

তিনি আরও বলেন, “জাতিসংঘ ১৯৪৮ সালে মানবাধিকার ঘোষণাপত্র গ্রহণ করলেও আজও পৃথিবীর বহু স্থানে মানুষ ন্যূনতম অধিকার থেকে বঞ্চিত। তাই মানবাধিকার রক্ষায় সংগঠনভিত্তিক সচেতনতা, আইনি সহায়তা ও সামাজিক ঐক্য গড়ে তোলা জরুরি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের আইন বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন। তিনি মানবাধিকার লঙ্ঘনের নানা উদাহরণ তুলে ধরে বলেন, “অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস তৈরি করতে হবে। মানুষের অধিকার রক্ষায় আইনি কাঠামো রয়েছে, কিন্তু প্রয়োগে দুর্বলতা আছে। এই শূন্যতা পূরণে আমরা কাজ করছি।”

সংস্থার খুলনা বিভাগের কো-অর্ডিনেটর মামুন হাচান বলেন, “গ্রাম থেকে শহর—সব পর্যায়ে মানবাধিকার সচেতনতা বাড়ানো এখন সময়ের দাবি। আমরা মাঠপর্যায়ে কাজ করছি, যাতে সাধারণ মানুষ তাদের অধিকার ও আইনি সহায়তা সম্পর্কে জানতে পারে।”

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ বেতারের উপস্থাপক শেখ আসাদুজ্জামান মিথুন। তিনি বলেন, “গণমাধ্যম মানবাধিকার প্রতিষ্ঠার অন্যতম হাতিয়ার। প্রতিটি অবিচারের খবর সঠিকভাবে প্রচার করা আমাদের নৈতিক দায়িত্ব।”

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনিয়া আক্তার মুন্নি , মো. আবুল হোসেন, উত্তম কুমার বাইন, দুলিয়া খাতুন মুক্তা শেখ আমিনুল, জয়ন্ত মিত্র, সাধন কুমার বিশ্বাস, মো. নিরব আলী, নহিদুলসহ সংস্থার আরও অনেক সদস্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/