• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

আন্তঃকলেজ অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

মোঃ নজরুল ইসলাম খান / ২৩৯ Time View
Update : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা এর কলেজ ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক ময়নামতি অঞ্চল ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা (ময়নামতি অঞ্চল)- ২০২৫ সুষ্ঠভাবে আজ বুধবার ১০ ডিসেম্বর নিয়াজ মুহাম্মদ স্টেডিয়াম ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে।
আন্তঃকলেজ অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ময়নামতি অঞ্চলের মোট ৩০টি কলেজ অংশগ্রহণ করেছে।
উক্ত অনুষ্ঠানে জনাব মোঃ নাছির উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা এর চেয়ারম্যান, প্রফেসর মোঃ শামছুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কুমিল্লা শিক্ষাবোর্ড এর সচিব প্রফেসর খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এর অধ্যক্ষ, প্রফেসর আবু জাফর মোহাম্মদ আরিফ হোসেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন প্রফেসর দিলারা আক্তার খান, বিভাগীয় প্রধান উদ্ভিদবিজ্ঞান বিভাগ, জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, বিভাগীয় প্রধান ব্যবস্থাপনা বিভাগ। জনাব মোহাম্মদ মোশাররফ হোসাইন, বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। জনাব এ কে এম ওবায়দুল হক, বিভাগীয় প্রধান, গণিত বিভাগ। জনাব মোঃ বন্দে আলী, বিভাগীয় প্রধান,সমাজবিজ্ঞান বিভাগ। জনাব মির্জা গালিব রুমি, বিভাগীয় প্রধান, ইতিহাস বিভাগ। জনাব রাখাল গোপ, বিভাগীয় প্রধান, হিসাববিজ্ঞান বিভাগ। জনাব হাবিবুর রহমান খান, বিভাগীয় প্রধান পদার্থবিজ্ঞান বিভাগ। জনাব তাসমিয়া সুলতানা, বিভাগীয় প্রধান, প্রাণিবিজ্ঞান বিভাগ। জনাব নূর মোহাম্মদ বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ। জনাব মোহাম্মদ জহির উদ্দিন, বিভাগীয় প্রধান ইংরেজি বিভাগ। জনাব মোঃ সাইফুল্লাহিল হোসাইন চৌধুরী, বিভাগীয় প্রধান অর্থনীতি বিভাগ। জনাব আব্দুল খালেক, বিভাগীয় প্রধান রসায়ন বিভাগ। জনাব মাহমুদুর রহমান ভূঞা, বিভাগীয় প্রধান, ইসলামিক স্টাডিজ বিভাগ, আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ কামাল হোসেন,জনাব মোঃ আবুল খায়ের ভূঞা, জনাব আব্দুর রহমান মোল্লা, জনাব মোঃ আনারুল ইসলাম, জনাব এ. এইচ. এম. গোলাম আরিফ, অ্যাথলেটিক্স প্রতিযোগিতা পরিচালনা কমিটির সম্পাদক ও শরীরচর্চা শিক্ষক। প্রমুখ শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।
ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ইসলামিক স্টাডিজ বিভাগের ২য় বর্ষের ছাত্র হাফেজ মোঃ আতাউল্লাহ, স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব মোহাম্মদ মাইদুল ইসলাম পাঠান।
সভাপতি মহোদয় অতিথিবৃন্দকে নিয়ে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন এবং প্রতিযোগিদের শপথ বাক্য পাঠ করান।
আন্তঃ বিভাগ প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রীদের মধ্যে মোট ২২ টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। ছাত্র মোট ৪১ জন ও ছাত্রী মোট ৩৫ জন বিজয়ীকে সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করা হয়েছে।
ইভেন্টগুলো হলো ১০০ মিটার, চাকতি নিক্ষেপ, দীর্ঘ লাফ, ২০০ মিটার, গোলক, নিক্ষেপ, বর্শা নিক্ষেপ, ৪০০ মিটার, উচ্চ লাফ, ৮০০ মিটার, ট্রিপল জাম্প, ১৫০০ মিটার, ৪×১০০ মিটার রিলে দৌড় ইত্যাদি।
ছাত্র দলীয় চ্যাম্পিয়ন হয়েছে ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ, কুমিল্লা।
রানার আপ: ক্যান্টমেন্ট কলেজ, কুমিল্লা।
ছাত্রী দলীয় চ্যাম্পিয়ন হয়েছে লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহম্মেদ কলেজ, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।
আর রানার আপ: ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ, কুমিল্লা।
অতিথিবৃন্দকে নিয়ে সভাপতি মহোদয় বিজয়ীদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন এবং দেশ এগিয়ে নেওয়ার জন্য তরুণদেরকে এগিয়ে আসার জন্য আহবান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/