• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিরলে আলোচনা সভা ও অদম্য নারী পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মুসলিম হক, বিরল (দিনাজপুর)॥ / ৩০৭ Time View
Update : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা ও অদম্য নারী পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন, সিডিএ, পল্লীশ্রী, সোসাইটি ফর উদ্যোগ, রংধনু মহিলা উন্নয়ন সংস্থা এর সহযোগিতায় উপজেলা সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীন এর সভাপতিত্বে বিরল এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর প্রোগ্রাম অফিসার এন্টিনা দাস এরসঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. পার্থ জ্বিময় সরকার, সমাজেসেবা অফিসার রাজুল ইসলাম, উপজেলা হিসাব রক্ষণ অফিসার মোছাঃ সমিউন বাসিরা, সিডিএর আঞ্চলিক ম্যানেজার মোঃ কামরুজ্জামানপ্রমূখ। আলোচনা শেষে সফল জননী নারী আরফাতুন খাতুন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী জনতা বালা ও শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সাফল্য অর্জনকারী রোকেয়া খাতুনকে অদম্য নারী পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/