• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বিরলে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন

মুসলিম হক,বিরল (দিনাজপুর) / ২২৫ Time View
Update : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উপলক্ষে ৯ ডিসেম্বর দিনাজপুরের বিরল উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। সকালে উপজেলার প্রধান প্রধান দৃশ্যমান স্থানে দুর্নীতিবিরোধী বাণী সম্বলিত ব্যানার স্থাপন এবং ব্যানার–ফেস্টুন উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। এরপর জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় দিনের মূল আয়োজন।

বিরল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ মনছুর আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক। বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ ও থানার অফিসার ইনচার্জ মোঃ আল এমরান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন আরিফ। বক্তৃতায় অংশ নেন সহসভাপতি সাংবাদিক আতিউর রহমান, বুলবুলে আলম, সদস্য একরামুল হক, জেসমিন জাহান, তানিয়া বিনতে সালাম, বিরল সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক অমিত কুমার বসাক এবং বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফা বেগম।

দিবসটির প্রতিপাদ্য ছিল— “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা।” প্রতিপাদ্যকে সামনে রেখে রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পরিশেষে দুর্নীতিবিরোধী তথ্যচিত্র প্রদর্শন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। একাত্মতা ও সচেতনতার মাধ্যমে দুর্নীতিমুক্ত সমাজ গঠনের অঙ্গীকারে দিবসটি এক উজ্জীবনী বার্তা দিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/