• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নানা আয়োজনে পিরোজপুরে পালিত হলো মুক্ত দিবস

মো. শামীম হোসাইন / ২৮২ Time View
Update : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

পিরোজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে আজ ৮ ডিসেম্বর পালিত হয়েছে পিরোজপুর মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনী, রাজাকার ও আলবদরদের হাত থেকে মুক্ত হয় পুরো পিরোজপুর। সেদিন ঘরে ঘরে উড়েছিল লাল-সবুজের বিজয়ের পতাকা। সেই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করে প্রতিবছরই দিনটি মুক্ত দিবস হিসেবে পালন করা হয়।

সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে কালেক্টরেট স্কুলের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বলেশ্বর খেয়াঘাটের বধ্যভূমিতে গিয়ে শেষ হয়।

পরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।

এ সময় উপস্থিত ছিলেন—জেলা প্রশাসক আবু সাঈদ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আহমেদ শহিদুল হক চাঁনসহ বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, “আজ সেই ঐতিহাসিক দিন, যে দিনে পিরোজপুর বিজয় অর্জন করে। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী, আলবদর-আলশামস অসংখ্য মানুষকে হত্যা করে, ঘরবাড়ি জ্বালিয়ে দেয়। দীর্ঘ সংগ্রামের পরে এই দিনে পিরোজপুর মুক্ত হয়। যাদের আত্মত্যাগে পিরোজপুর স্বাধীনতা পেয়েছে, আমরা তাদের স্মরণ করি। আল্লাহ তাদের বেহেশত নসিব করুন। তাদের আদর্শ ধারণ করে আমরা সুন্দর পিরোজপুর গড়ে তুলব।”

দিনব্যাপী বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানে মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/