• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

হরিপুরে নবাগত ইউএনএর সঙ্গে জনপ্রতিনিধি ও গণমাধ্যমের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিরাজুল ইসলাম নিজস্ব প্রতিবেদক / ১৫৪ Time View
Update : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলীয় নেতৃবৃন্দ, গণমাধ্যম প্রতিনিধি, সুশীল সমাজ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিজিবি প্রতিনিধি, বিভিন্ন এনজিও প্রধান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হানুল ইসলাম এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সভাপতি উপাধ্যক্ষ আলহাজ্জ মো. জামাল উদ্দীন, সিনিয়র সহসভাপতি ইসমাঈল হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ্জ মো. আবু তাহের, উপজেলা জামায়াতের সেক্রেটারি রমিজ উদ্দিন আহমেদ, গণধিকার পরিষদের সভাপতি মোজাক্কের ইসলাম সুমন, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি শাবানা পারভীন,রিয়্যাক্টস ইন প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ প্রজেক্ট অফিসার, রুমা বেগম, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় হরিপুর উপজেলার বিভিন্ন সমস্যা, চাহিদা, চলমান উন্নয়নকাজ এবং প্রশাসনিক সেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা করেন উপস্থিত ব্যক্তিবর্গ।
নবাগত ইউএনও মো. রায়হানুল ইসলাম বলেন,
“উপজেলা প্রশাসনের দরজা সবসময় সবার জন্য খোলা। আপনাদের সহযোগিতা পেলে হরিপুরের উন্নয়নমূলক কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হবে। অর্পিত দায়িত্ব সঠিকভাবে ও নিষ্ঠার সঙ্গে পালন করতে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।”
তিনি আরও জানান, হরিপুরবাসীর কল্যাণে সমন্বিতভাবে কাজ করতে তিনি বদ্ধপরিকর এবং প্রশাসনের সেবা আরও গতিশীল করতে তিনি সর্বোচ্চ প্রয়াস অব্যাহত রাখবেন।
মতবিনিময় সভাটিকে স্থানীয় উন্নয়ন অগ্রগতির জন্য একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন অংশগ্রহণকারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/