• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহে ট্রাক টার্মিনালের ১৩১ শতাংশ জমি দখলমুক্ত করলো সড়ক ও জনপথ বিভাগ

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : / ১১১ Time View
Update : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ : ঝিনাইদহে অধিগ্রহণকৃত ১৩১ শতাংশ জমি দখলমুক্ত করেছে সড়ক ও জনপথ বিভাগ। রবিবার (০৭ ডিসেম্বর) বেলা ১২ টায় ঝিনাইদহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এর নেতৃত্বে পৌর শহরের কাঞ্চনপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান, উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ জিয়া উদ্দিন, সহকারী প্রকৌশলী ও স্টাফ অফিসার মোঃ আহসান উল কবির, সহকারী প্রকৌশলী স্বজন ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মোঃ হাসান আল মামুন, রাকিব আহমেদ, সার্ভেয়ার মোঃ সোহেল রানা, র‍্যাব , ফায়ার সার্ভিস, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

সড়ক ও জনপথ বিভাগের তথ্য মতে, পৌর এলাকার কাঞ্চনপুর মৌজায় ১৩১ শতাংশ জমি অধিগ্রহণ করে সড়ক ও জনপথ বিভাগ। উক্ত জমিটি দীর্ঘদিন ধরেই বিভিন্ন মহল অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ ও যানবাহন পার্কিং করে আসছিলো। এসকল স্থাপনা সরিয়ে নিতে নোটিশ প্রদান ও পত্রিকায় গণ বিজ্ঞপ্তি প্রকাশ এবং মাইকিং করা হলেও এসকল স্থাপনা সরিয়ে নেয়নি অনেকেই। সর্বশেষ জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান বলেন, সড়ক বিভাগের অধিগ্রহণকৃত ১৩১ শতাংশ জায়গা দীর্ঘদিন যাবৎ দখল করে ট্রাক টার্মিনাল করা হয়েছিল। জায়গাটি বিভিন্ন সময়ে উচ্ছেদ করা হয়েছে আবার তা দখল হয়ে গিয়েছে। আমরা পত্রিকায় গণ বিজ্ঞপ্তি প্রকাশ ও মাইকিং করেছি। তারপরেও এ সকল অবৈধ স্থাপনা সরিয়ে নেন নি যার কারনে আমরা জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আজকে সকল প্রকার অবৈধ স্থাপনা ও দখলদার উচ্ছেদ করতে সফল হলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/