• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিরলে সদকায়ে জারিয়া হিসেবে এতিম শিশুদের মাঝে ছাগল বিতরণ করেন পিনাক চৌধুরী

মুসলিম হক, বিরল (দিনাজপুর) / ১২৮ Time View
Update : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী বিরল উপজেলা শাখার আয়োজনে বিএনপি চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সদকায়ে জারিয়া হিসেবে এতিম শিশুদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিরল পুরিয়া বলদিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, মুল্লুকদেওয়ান ওয়াকফ স্টেট হাফিজিয়া মাদ্রাসা ও দেওয়ানজি দিঘী হাফেজিয়া মাদ্রাসায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সদকায়ে জারিয়া হিসেবে এতিম শিশুদের মাঝে ছাগল বিতরণ করেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপি’র নির্বাহী সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।এসময় উপজেলা বিএনপি’র সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহসভাপতি এড. আব্দুল বাকি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আক্কারুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম আক্কাস, স্বেচ্ছা সেবকদলের আহ্বায়ক আবু সাঈদ মন্ডল, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম, সদস্য সচিব শিহাব ইমতিয়াজ প্রমূখ উপস্থিত ছিলেন। ছাগল গ্রহণের সময় মাদ্রাসার এতিম শিশুদের সাথে নিয়ে পৃথক পৃথকভাবে প্রতিটি মাদ্রাসায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মুনাজাত পরিচালনা করেন মুহতামিমবৃন্দ। পরে বোচাগঞ্জ উপজেলায় আরো দুইটি মাদ্রাসায় এতিম শিশুদের জন্য সদকায়ে জারিয়া হিসেবে এতিম শিশুদের মাঝে ছাগল বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/