• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঝিনাইদহে সকালে নিখোঁজ, রাতে উদ্ধার ৩ বছরের শিশু সাবার লাশ

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : / ১২১ Time View
Update : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের পবহাটি এলাকায় সকালে নিখোঁজ হওয়ার প্রায় ১৩ ঘণ্টা পর ৩ বছর বয়সী শিশু সাইমা আক্তার সাবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) রাত সাড়ে ৯টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পাশের বাড়ির একটি ঘর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। নিহত সাবা পবহাটি হাইওয়ে রোডসংলগ্ন ঈদগাহের পেছনের এলাকার ভ্যানচালক সাইদুল ইসলামের মেয়ে।

পরিবার জানায়, বুধবার সকাল ৮টার দিকে বাড়ির সামনে খেলতে খেলতে হঠাৎই নিখোঁজ হয়ে যায় সাবা। দীর্ঘ খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে দুপুরে ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন শিশুটির বাবা সাইদুল ইসলাম। তিনি বলেন, সকাল থেকে পাগলের মতো মেয়েকে খুঁজেছি। যে বাড়িতে কখনো যাইনি, সেখানে দশবার গিয়েছি সাবার খোঁজে। কিন্তু কোথাও তাকে পাইনি। যার সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, তার বাড়ি থেকেই আজ আমার মেয়ের লাশ পাওয়া গেল—এই কথা ভাবতেও পারছি না।

জিডি হওয়ার পর পুলিশ ও স্থানীয়রা আশপাশের পুকুর, ডোবা ও বিভিন্ন জায়গায় তল্লাশি চালালেও সন্ধ্যা পর্যন্ত শিশুটির কোনো খোঁজ মেলেনি। পরে রাত সাড়ে ৯টার দিকে স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে পাশের বাড়ি মাসুদের ঘরে খোঁজ করলে সেখানে শিশুটির মরদেহ পাওয়া যায়। তথ্য নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার এসআই মনোজ কুমার ঘোষ বলেন, শিশুটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে কি না, তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে।

ঘটনার পর প্রতিবেশি মাসুদের স্ত্রী শান্তনা খাতুন কে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে।

শিশু সাবার মরদেহ উদ্ধারের খবরে পুরো পবহাটি এলাকায় নেমে আসে শোকের ছায়া। মর্মান্তিক ঘটনায় শিশুটির বাবা-মা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। স্থানীয়রা দ্রুত, ঘটনার রহস্য উদঘাটন ও প্রকৃত হত্যাকারীকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। এ ঘটনায় সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদসহ বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে ঝিনাইদহ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/