• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

গোবিন্দপুর জামরকালী পূজার ভারত -বাংলার সীমান্ত মিলন মেলা স্থগিত

সিরাজুল ইসলাম নিজস্ব প্রতিবেদক / ১৪৩ Time View
Update : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৬ নং ভাতুরিয়া ইউনিয়নের গোবিন্দ পুর জামরকালী পূজার ঐতিহ্যবাহী বার্ষিক মিলন মেলা এ বছর আর অনুষ্ঠিত হচ্ছে না। উপজেলা প্রশাসনের নির্দেশে মেলাটি আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রজ্ঞাপন জারি করে এ নির্দেশ প্রদান করেন।

মেলাটি বাংলাদেশ–ভারত দু’দেশের সীমান্ত এলাকাবাসীর বহু বছরের সংস্কৃতি, সৌহার্দ্য ও সম্পর্কের প্রতীক হিসেবে পরিচিত। প্রতি বছর স্থানীয়ভাবে এই মেলা ঘিরে ব্যাপক প্রস্তুতি, ব্যবসা-বাণিজ্য, বিনোদন এবং দুই দেশের মানুষের সৌহার্দ্য বিনিময়ের পরিবেশ সৃষ্টি হতো। তবে চলতি বছর নিরাপত্তা, প্রশাসনিক বিবেচনা ও বিভিন্ন বৈধতার কারণে মেলা বন্ধ করা হয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্র জানিয়েছে।

উপজেলা প্রশাসনের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়—বর্তমান পরিস্থিতি বিবেচনা করে জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ভাতুরিয়া সীমান্তের মিলন মেলা আয়োজন স্থগিত রাখা হচ্ছে। নির্দেশনা অমান্য করে কেউ মেলাসংক্রান্ত কার্যক্রম পরিচালনা করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সিদ্ধান্তে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ মনে করছেন, নিরাপত্তার স্বার্থে এটি যৌক্তিক সিদ্ধান্ত; আবার কেউ বহু বছরের ঐতিহ্য বন্ধ হয়ে যাওয়ায় হতাশা প্রকাশ করেছেন। সীমান্ত এলাকার প্রবীণ বাসিন্দারা বলছেন, এই মিলন মেলা দুই দেশের মানুষের মধ্যে সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। অনেক আত্বীয় স্বজন ভারতে আছে তাদের সাথে এবার সৌজন্য সাক্ষাৎ হবে না।

মেলাটি বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় ব্যবসায়ী, বিনোদনপ্রেমী মানুষ এবং অঞ্চলের সংস্কৃতি অনুরাগীদের মধ্যে একধরনের শূন্যতা তৈরি হয়েছে। তবে প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি অনুকূলে এলে ভবিষ্যতে পুনরায় মেলা আয়োজনের বিষয়ে বিবেচনা করা হতে পারে।

অপরদিকে প্রশাসনের নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং ভাতুরিয়া সীমান্ত এলাকায় অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/