• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

খালেদা জিয়ার সুস্থতা কামনায় নড়াইলে বৈষম্যবিরোধীদের দোয়া

মো তুহিন মোল্লা, / ২০০ Time View
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে নড়াইল জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার (১ ডিসেম্বর) বিকালে জেলা শহরের আলকুবা হিফজুল কুরআন একাডেমির শিক্ষার্থীদের নিয়ে এ দোয়া অনুষ্ঠান আয়োজন করেন সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় সংগঠনের সদস্য সচিব মোঃ আমিরুল ইসলাম রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শাফায়াত উল্লাহ ও যুগ্ম সদস্য সচিব শাহারুল আলম। দোয়া পরিচালনা করেন আলকুবা হিফজুল কুরআন একাডেমির প্রধান শিক্ষক হাফেজ ওসমান গনি। এসময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার নুরানি শিক্ষক হাফেজ রাহাতুল ইসলাম ও হাফেজ মঈন উদ্দিন।

দোয়া অনুষ্ঠানের বক্তব্যে মোঃ শাফায়াত উল্লাহ বলেন, বেগম খালেদা জিয়া আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের বিছানায় দিন কাটাচ্ছেন। স্বৈরাচারী শেখ হাসিনার আমলে কারাগারে নিয়ে পরোক্ষ নির্যাতন করায় আজ বেগম খালেদা জিয়ার এই দুরবস্থা। দেশের স্বার্থে আল্লাহ তাঁকে দ্রুত সুস্থ করে দিবেন আমরা সেই কামনা করছি।

অনুষ্ঠানের বিষয়ে নড়াইল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মিনহাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সংগঠনের নতুন কমিটি হওয়ার পর এটিই আমাদের প্রথম কর্মসূচি। দেশের এই অনিশ্চয়তাময় মুহূর্তে খালেদা জিয়া গোটা জাতির আস্থার প্রতীক। আল্লাহ যেন তাকে আরও কিছুদিন এই জাতির মাঝে জীবিত রাখেন এটাই আমাদের কামনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/