• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে বিদেশি পিস্তলসহ যুবক আটক-১

মোঃ মানিক হোসেন / ১৬৮ Time View
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

যশোরে পাঁচটি বিদেশি পিস্তল, দশটি ম্যাগজিন, ৫০ রাউন্ড গুলি এবং সাড়ে চার কেজি গাঁজাসহ লিটন গাজী (৪০) নামে এক যুবককে আটক করেছে জেলা ডিবি পুলিশ।

আটক লিটন সদর উপজেলার সুজলপুর গ্রামের নুর ইসলাম গাজীর ছেলে। সাম্প্রতিক সময়ে তিনি নওয়াপাড়া ইউনিয়নের মধুগ্রামে বসবাস করছিলেন।

ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল হক ভুঞা জানান, গোপন সূত্রে তথ্য পেয়ে শনিবার গভীররাতে এসআই কামাল হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম মধুগ্রামে লিটনের বাড়িতে অভিযান চালায়।

এ সময় তার ঘরের বক্সখাট থেকে ৭.৬৫ মডেলের পাঁচটি বিদেশি পিস্তল, দশটি ম্যাগজিন, ৫০ রাউন্ড গুলি এবং সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, লিটন গাজী দীর্ঘদিন ধরে অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। উদ্ধার হওয়া অস্ত্রগুলো তিনি কক্সবাজারে পাঠানোর উদ্দেশ্যে সংগ্রহ করে রেখেছিলেন। এর আগেও তিনি একই গন্তব্যে অস্ত্রের চালান পাঠিয়েছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তার সহযোগীদের শনাক্তে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/