• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মাধবপুরে দুই গ্রামের সংঘর্ষে শতাধিক আহত

মোঃ নজরুল ইসলাম / ১৫৬ Time View
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় স্থানীয় একটি কোম্পানি থেকে বের হওয়ার সময় ধাক্কাধাক্কির জেরে দুই যুবকের মধ্যে শুরু হওয়া বিরোধ শেষ পর্যন্ত দুই গ্রামের মানুষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে রূপ নিয়েছে। এতে অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাধবপুর থানা পুলিশ ও সেনা সদস্যদের হস্তক্ষেপ করতে হয়।
ঘটনা সূত্রে জানা যায়, বেঙ্গাডোবা গ্রামের তানজিল এবং ইটাখোলা গ্রামের নাজমুল-দুজন স্থানীয় একটি কোম্পানী থেকে বের হওয়ার সময় শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন। তাদের মধ্যে তর্ক-বিতর্ক সৃষ্টি হলে উপস্থিত লোকজন বিষয়টি মীমাংসা করে দেন।
কিন্তু রোববার (৩০ নভেম্বর) দুপুরে ফের উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ উঠেছে, ইটাখোলা গ্রামের নাজমুল আবারো কোম্পানি থেকে তানজিলকে তুলে নেয়ার চেষ্টা করেন। বিষয়টি জানাজানি হলে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, মসজিদের মাইক দিয়ে উভয় গ্রাম থেকেই লোকজনকে ডাক দেয়া হয়, ফলে অল্প সময়েই সংঘর্ষ বিস্তার লাভ করে।
প্রায় ৪ ঘণ্টাব্যাপী তুমুল সংঘর্ষে দুই গ্রামের শতাধিক মানুষ আহত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ ও সেনা বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/