• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ঝিনাইদহে ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

আজাদ হোসেন / ৭০ Time View
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

তুচ্ছ ঘটনায় বিরোধের জেরে ঝিনাইদহ শহরের পবহাটিতে মুরাদ হোসেন (৩৮) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে পবহাটি সিটি মোড়ে ঘটে যাওয়া এ নৃশংস ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহত মুরাদ হোসেন পবহাটি মণ্ডলপাড়ার মৃত আফজাল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, গত শনিবার মুরাদের বাবা আফজাল হোসেন মারা যান। বাবার মৃত্যুর পর কুলখানি না করায় তার চাচাতো ভাই আলম মণ্ডল ব্যঙ্গাত্মকভাবে মন্তব্য করেন—ভিক্ষা করে দোয়ার আয়োজন করতে হবে। এ কথাকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় মুরাদ ও আলমের মধ্যে তর্কাতর্কি থেকে হাতাহাতি পর্যন্ত গড়ায়। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে পবহাটি সিটি মোড়ে বসে থাকা অবস্থায় আলম মণ্ডলের ছেলে সৌরভ তিনটি মোটরসাইকেলে কয়েকজনকে নিয়ে দেশীয় অস্ত্রসহ মুরাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে মুরাদকে গুরুতর জখম করে পালিয়ে যায়।

গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মুরাদকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্বজন ও এলাকাবাসী দ্রুত জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/