• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে একতা এক্সপ্রেসের বগিতে হকারকে কুপিয়ে হত্যা

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: / ১৪৬ Time View
Update : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ রেল স্টেশনে ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের বগিতে একজন খুন হওয়ার ঘটনা ঘটেছে। খুন হওয়া আল-আমিন (৩০) নামের হকারকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আরেক নারিকেল বিক্রেতার উপর।

সোমবার রাত ৯টার দিকে পীরগঞ্জ রেল স্টেশনে ট্রেনের শেষ বগিতে এই নৃশংস ঘটনাটি ঘটে।

জানাগেছে, নারিকেল বিক্রেতার হাতে এই পপকর্ন বিক্রেতা আল-আমিন খুন হয়েছেন । খুন হওয়া আল-আমিন কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার চরবধুয়াথলি গ্রামের মন্টুর ছেলে। তিনি পপকর্ন বিক্রি করতেন। তবে ঘাতক নারিকেল বিক্রেতার পরিচয় এখনো সনাক্ত করা সম্ভব হয়নি।

সংশ্লিষ্ট রেল স্টেশন মাস্টার আব্দুল আজিজ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেসের শেষ বগিতে নারিকেল বিক্রেতার সঙ্গে পপকর্ন বিক্রেতা আল-আমিনের বিবাদ শুরু হয়। বিবাদের এক পর্যায়ে নারিকেল বিক্রেতা আল-আমিনকে (৩০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আল-আমিন কে মৃত ঘোষণা করেন।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে রেলওয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/